কক্সবাজারের রামুতে পূর্ব শত্রুতার যে ধরে সীমানা বিরুদ্ধ কে কেন্দ্র করে বড় ভাইয়ের স্ত্রী ও ভাতিজার হাতে আহত দেবর, ও বসত বাড়ি ভাঙচুর, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে মোটর ঘর, উল্টো দেবরের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করেন ভাবি। ঘটনাটি ঘটেছে রামু খুনিয়াপালং ইউনিয়নের পাইন বাগান এলাকায়।
এই ঘটনায় আহত দেবর মোহাম্মদ হোছেন বাদী হয়ে ২৯ শে জুলাই রামু থানায় অভিযোগ দায়ের করলেও আইনগত কোন ব্যবস্থা গ্রহণ করেনি থানা কর্তৃপক্ষ। ভুক্তভুগী পাইন বাগান এলাকার নুর আহাম্মদের ছেলে (আহত) মোহাম্মদ হোসেন জানান দীর্ঘদিন সে মালেশিয়া থাকায় প্রতিনিয়ত সীমানা বিরুদ্ধ ঝামেলা সৃষ্টি করেন তার আপন ভাই ও ভাইপোতরা।
সে সুবাদে সীমানা নির্ধারন কে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার দিন বড় ভাইয়ের স্ত্রী রুমানা আক্তার, ভাতিজা মাহিন, উখিয়া উপজেলা পাইনেশিয়া এলাকার তার বড় ভাইয়ের শাশুড় বাড়ীতে ছুরুত আলম,শালা শেফায়েত, শাশুড়ী মরিয়ম খাতুনসহ একজোট হয়ে দেশীয় তৈরি অস্ত্রশস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে সুরুত আলমের বসত বাড়িতে হামলা করে ভাঙচুর করে,আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে মোটর ঘর।
এই ঘটনার প্রতিবাদ করাই তারা আমার উপর হামলা করে। আহত মোহাম্মদ হোসেন কে এলাকাবাসী ঘটনাস্থল থেকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে।
এই ঘটনায় অভিযুক্ত রুমা আক্তারের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি উল্টো দায় চাপান দেবরের বিরুদ্ধে।
এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান এলাকাবাসী।