ঈদের আগেই ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া হবে : বাবর

হাওরাঞ্চলে বোরো ফসলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য নতুন তালিকা প্রস্তুত করে ঈদুল আজহার আগেই সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন লুৎফুজ্জামান বাবর। শুক্রবার (৮ মে) বিকেলে খালিয়াজুরী উপজেলা-র নূরালীপুর গ্রামে আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন। এর আগে তিনি নিজ নির্বাচনী এলাকার ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চল পরিদর্শন করেন। বাবর বলেন, পাহাড়ি ঢল, অতিবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে […]

কসবায় সীমান্তে বিএসএফের গুলিতে কলেজছাত্র নিহত

ব্রাহ্মণবাড়িয়ার ক সবা উপজেলার ধজনগর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মুরসালিন নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (৮ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ধজনগর বাতানবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুরসালিন গোপীনাথপুর আলহাজ শাহ আলম ডিগ্রি কলেজের ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক […]

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা, পলাতক গৃহকর্তা

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার ভোরে উপজেলার রাউৎকোনা গ্রামে এই মর্মান্তিক ঘটনার খবর পাওয়া যায়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ফোরকান মিয়ার বাড়ির একটি কক্ষের মেঝেতে তিন শিশু, এক নারী ও এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। ঘটনার সত্যতা নিশ্চিত […]

দুর্গাপুরবাসীর ভালোবাসায় সিক্ত ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট সোহেল খান

ঢাকা আইনজীবী সমিতির নব নির্বাচিত ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট সোহেল খান নেত্রকোণার দুর্গাপুর উপজেলাবাসীর শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন। নির্বাচিত হবার পর শুক্রবার প্রথমবার দুর্গাপুর এলে তাকে নানা শ্রেণীপেশার নাগরিক ফুলেল শুভেচ্ছা,অভিনন্দন বার্তা আর নাগরিক সংবর্ধনায় সিক্ত করেন। এছাড়া স্থানীয় বিভিন্ন সংগঠনের সাথে মতবিনিময় সভায় মিলিত হন তিনি। দুর্গাপুরের নানা শ্রেণীপেশার নাগরিক বলেন, অ্যাডভোকেট সোহেল খান […]

ঈশ্বরগঞ্জে কাঁচামাটিয়া নদী রক্ষায় পিএফজি’র মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বুক চিরে প্রবাহিত ঐতিহ্যবাহী কাঁচামাটিয়া নদীকে অবৈধ দখল ও দূষণের হাত থেকে রক্ষা এবং নদীর নব্যতা ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)। বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, এক […]

শিল্পী সমিতির নেতৃত্বে আসছেন দুই কিংবদন্তির সন্তান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে নতুন নেতৃত্বের আভাস মিলছে দুই কিংবদন্তি পরিবারের উত্তরসূরিদের মাধ্যমে। জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ সভাপতি পদে এবং চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন বলে নিশ্চিত করেছেন তারা দুজনই। চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রাজ্জাক। অন্যদিকে অভিনেত্রী আনোয়ারা বেগমও অতীতে শিল্পী সমিতির কমিটিতে দায়িত্ব […]

কোটি টাকার বাণিজ্যের আশা, মাগুরার অর্থনীতিতে প্রাণ ফেরাচ্ছে হাজরাপুরী লিচু

হাজরাপুরী লিচু আবারও চাঙ্গা করে তুলছে মাগুরার স্থানীয় অর্থনীতি। স্বাদ, গুণগত মান ও ঐতিহ্যের জন্য পরিচিত এই লিচু ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পাওয়ার পর দেশজুড়ে এর চাহিদা ও পরিচিতি আরও বেড়েছে। মৌসুমের শুরুতেই বাজারে উঠতে শুরু করেছে হাজরাপুরী লিচু। চলতি বছর জেলার বিভিন্ন এলাকায় ফলনের চিত্র ভিন্ন হলেও সামগ্রিক উৎপাদন সন্তোষজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। […]

সিংড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল ছাগল ব্যবসায়ীর

নাটোরের সিংড়া এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে ট্রাকের ধাক্কায় মো. আলী (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যান চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোরগামী একটি ট্রাক যাত্রীবাহী অটোভ্যানকে ধাক্কা দিলে ভ্যানটি দুমড়ে-মুচড়ে […]

আপত্তিকর ভিডিও ভাইরাল, কৃষক দল নেতাকে শোকজ

দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে কক্সবাজারের উখিয়া উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ নূর-কে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা কৃষক দল। গত সোমবার (৫ মে) উখিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মুনীর আহমদ ও সদস্য সচিব সাদমান জামী চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ নোটিশ দেওয়া হয়। বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের প্রেক্ষিতে এই সাংগঠনিক […]

২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৪৪ হাজার

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি আরও ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে Bangladesh Jewellers Association (বাজুস)। ফলে এখন এক ভরি ২২ ক্যারেট স্বর্ণ কিনতে খরচ হবে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। বৃহস্পতিবার (৭ মে) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস […]