গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মহেশপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মহেশপুর ইউনিয়নের বায়ৈখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০) এবং নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মেহেদী শেখ (২৫)।
রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এলাকায় ঘন ঘন লোডশেডিং হওয়ায় ওই দুই যুবক ঘর থেকে বের হয়ে রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন তাদের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করবে বলে জানিয়েছে পুলিশ।