যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের আলোচিত ডেভিড ইমন

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত তিনটার দিকে যশোরের কোতয়ালির ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। যশোর জেলা গোয়েন্দা পুলিশের চারটি টিম […]

মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

নাইক্ষ্যংছড়ি || বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে আব্দুল করিম (২৫) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার বাম পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ ৪৬-৪৭ নম্বর সীমান্ত পিলারের মধ্যবর্তী এলাকা থেকে মিয়ানমারের […]

বন্যার ক্ষত বুকে নিয়ে স্বাভাবিক জীবনে ফেরার লড়াই জেসমিনের

পেকুয়া || কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় বন্যার পানি নেমে গেলেও অসংখ্য মানুষের জীবনে রেখে গেছে দুর্বিষহ স্মৃতি ও অপূরণীয় ক্ষতি। সেই ক্ষত বুকে নিয়েই তিন সন্তানকে আগলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন মেহেরনামা চৈরভাঙ্গা এলাকার গৃহবধূ জেসমিন আক্তার। বন্যার তীব্র স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে তার বসতঘর, নষ্ট হয়েছে সংসারের সামান্য সম্বল। এখন ভাঙাচোরা ঘরের বিভিন্ন অংশ […]

কক্সবাজারের এলএনজি টার্মিনাল বন্ধ, জুলাইজুড়ে কাটছে না গ্যাস সংকট; ঘাটতি বেড়েছে প্রায় ৪৫ শতাংশ

কক্সবাজার || মহেশখালী|| প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালে অগ্নিকাণ্ডের পর সৃষ্ট গ্যাস সংকট চলতি মাসেও কাটছে না। সংশ্লিষ্টরা জানিয়েছেন, টার্মিনালটির মেরামত কাজ শুরু হলেও জুলাইয়ের মধ্যে এটি পুনরায় চালু হওয়ার সম্ভাবনা নেই। ফলে দেশের গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি অব্যাহত থাকবে। গত মঙ্গলবার টার্মিনালটিতে আগুন লাগার পর জাতীয় গ্রিডে প্রতিদিন […]

মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫

সন্ত্রাস, মাদক, অস্ত্র, চোরাচালান ও অন্যান্য সংঘবদ্ধ অপরাধ দমনের লক্ষ্যে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) অত্যন্ত পেশাদারিত্ব, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিশেষ আভিযানিক কার্যক্রমের মাধ্যমে র‍্যাব অপরাধ নিয়ন্ত্রণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিশেষ করে আদালতের রায়ে দণ্ডিত ও দীর্ঘদিন […]

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সন্ত্রাস, মাদক, অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধ দমনে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। পেশাদারিত্ব, আধুনিক প্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা নজরদারি এবং জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে র‍্যাব দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। মাদকের ভয়াবহ বিস্তার রোধে র‍্যাব-১৫, কক্সবাজার নিয়মিতভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি বৃদ্ধি […]

সদর দপ্তর নিয়ে বিরোধ: ফটিকছড়িতে ৪৮ ঘণ্টার হরতাল, মহাসড়কে যান চলাচল কার্যত বন্ধ

চট্টগ্রাম ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নির্ধারণকে কেন্দ্র করে টানা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদের আহ্বানে রোববার (২৬ জুলাই) সকাল থেকে কর্মসূচি শুরু হলে ঢাকা-ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ি অংশে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। হরতালের সমর্থনে সকাল থেকেই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল এবং […]

উখিয়ার পালংখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশাল কর্মী সমাবেশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কক্সবাজার জেলা শাখার আওতাধীন উখিয়ার পালংখালী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে শনিবার (২৫ জুলাই) পালংখালী ইউনিয়নে একটি ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ইউনিয়নের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থেকে শিক্ষা, শৃঙ্খলা ও দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। সমাবেশ শেষে […]

বন্যা মোকাবিলায় সক্ষমতা দেখিয়েছে সরকার; কক্সবাজারে ডিপিএইচই’র ত্রাণ বিতরণে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কক্সবাজারে ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতবিক্ষত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার তিনি জেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে ঘুরে দেখেন। পরিদর্শনের শুরুত্ব সদর উপজেলার ঝিলংজা চান্দের পাড়ায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন পরিবারের মাঝে কক্সবাজার জেলা ও সদর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই’র) ত্রাণসামগ্রী বিতরণ করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে […]

উখিয়া সীমান্তে মিয়ানমারে পাচারের আগে ১৩০ বস্তা সরকারি সার জব্দ, চক্রের ৫ সদস্য চিহ্নিত

কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ সরকারি সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও উপজেলা কৃষি বিভাগ।সোমবার (১৩ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বটতলী কবরস্থান মোড় এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে স্থানীয় ‘লম্বা কালো’র দোকানের পাশের একটি বাড়ি থেকে […]