মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে পুরস্কার বিতরণ

‘তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয় সুন্দর আগামী গড়ি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে মাদারীপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। রবিবার (১২ জুলাই) রবিবার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, বিশেষ […]
মাদারীপুরে নদী ভাংগন রোধে ভাঙ্গন প্রতিরোধ কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

আড়িয়াল খাঁ নদের ভাংগন রোধে জিও ব্যাগ ফেলে ভাংগন প্রতিরোধ কাজের উদ্বোধন করেন মাদারীপুর -২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এমপি। শনিবার সকালে মাদারীপুরের কাজীরটেক পুরাতন ফেরিঘাটে নদীভাঙন প্রতিরোধ কাজের উদ্বোধন করেন।এসময় জেলা বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার কাজীরটেক পুরাতন ফেরিঘাট এলাকায় নদীভাঙন প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে […]
কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এমপি কাজল

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সদর ও রামু এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন কক্সবাজার-৩ (সদর, রামু, ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল। এই প্রাকৃতিক দুর্যোগে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং অসংখ্য পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শুক্রবার (১০ জুলাই) […]
প্রতিবন্ধী শফিকুলের নতুন স্বপ্নের সঙ্গী ত্রিশালের ইউএনও

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :ময়মনসিংহের ত্রিশালে প্রতিবন্ধী শফিকুল ইসলামের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (৫ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী তাঁর কার্যালয়ে প্রতিবন্ধীশফিকুল ও তাঁর পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানিয়ে খোঁজখবর নেন এবং বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের মধ্য ভাটিপাড়া গ্রামের বাসিন্দা শফিকুল […]
ভিক্ষার ৭০ টাকার প্রতিদান, এমপির সম্মানীর টাকায় বৃদ্ধার জন্য নতুন ঘর

মানুষের প্রতি ভালোবাসা, আস্থা ও কৃতজ্ঞতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মো. সালমান ওমর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভিক্ষা করে জমানো অর্থ থেকে তাঁর নির্বাচনী তহবিলে ৭০ টাকা অনুদান দিয়েছিলেন সীমান্তবর্তী এলাকার এক অসহায় বৃদ্ধা। নির্বাচিত হওয়ার পর সেই ভালোবাসার প্রতিদান হিসেবে নিজের প্রথম মাসের সংসদ সদস্যের সম্মানীর অর্থ দিয়ে ওই বৃদ্ধার জন্য একটি […]
২০০ টাকার বকশিশ না পেয়ে অক্সিজেন খুলে নেওয়ার অভিযোগ, রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ২০০ টাকা বকশিশকে কেন্দ্র করে এক রোগীর অক্সিজেন সংযোগ খুলে দেওয়ার অভিযোগ উঠেছে এক কর্মচারীর বিরুদ্ধে। স্বজনদের দাবি, অক্সিজেন খুলে নেওয়ার মাত্র দুই মিনিটের মাথায় মারা যান রোগী দিপালী সিকদার (৪০)। বুধবার (১৩ মে) বিকেলে হাসপাতালের ওপিডি ভবনের মেডিসিন বিভাগে এ ঘটনা ঘটে। নিহত দিপালী সিকদার বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার […]
আন্তর্জাতিক নার্স দিবস আজ

আজ ১২ মে বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নার্স দিবস। আধুনিক নার্সিং পেশার পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেল–এর জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর এই দিবস উদযাপন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ— জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন”। দিবসটি উপলক্ষে সোসাইটি […]
দুই শতাব্দী ধরে সচল রহস্যঘেরা ঘড়ি, নাটোরের ঐতিহ্যের নীরব সাক্ষী

নাটোরের উত্তরা গণভবন-এর প্রধান ফটকে দাঁড়িয়ে আছে সময়ের এক বিস্ময়কর সাক্ষী— প্রায় ২০০ বছর পুরোনো একটি বিশাল যান্ত্রিক ঘড়ি। বিদ্যুৎ, ব্যাটারি বা আধুনিক প্রযুক্তি ছাড়াই এখনও সচল রয়েছে এই ঐতিহাসিক ঘড়ি। প্রায় ১৩ মণ ওজনের ডাবল ডায়াল ঘড়িটি এমনভাবে স্থাপন করা হয়েছে, যাতে ফটকের দুই দিক থেকেই সহজে সময় দেখা যায়। শুধু সময় জানানোর কাজই […]
শুধু ওজন কমানো নয়, ডায়াবেটিস থেকেও রক্ষা করতে পারে ওটস

ওটস এখন বাংলাদেশে একটি পরিচিত নাম। শহরের স্বাস্থ্য সচেতন মানুষ থেকে শুরু করে ডায়েটে থাকা তরুণ প্রজন্ম — সবার কাছেই এই শস্যজাতীয় খাবারটির কদর বাড়ছে। তবে অনেকের ধারণা, এটি কেবল ওজন কমানোর খাবার। পুষ্টিবিদরা বলছেন, এই ধারণা সম্পূর্ণ সঠিক নয় — বরং ওটসের গুণাগুণ আরও অনেক বিস্তৃত। বিশেষজ্ঞ মতামত ডায়াবেটিস নিয়ন্ত্রণে ওটস কেন কার্যকর? ওটস […]
সাত বেলগাছের ছায়ায় টিউবওয়েল—পথিকের স্বস্তির ছোট্ট আশ্রয়

কুষ্টিয়া শহর থেকে একটু দূরে আলামপুর ইউনিয়নের দিকে এগুলেই চোখে পড়ে খোলা মাঠ আর সোনালি ধানখেতের মনোরম দৃশ্য। শহরের কোলাহল ছেড়ে এই রাস্তায় পা রাখলেই মনে হয় প্রকৃতির কাছে ফিরে এসেছি। ঠিক সেই শান্ত নির্জন পথেই রয়েছে পথিকের স্বস্তির এক ছোট্ট আশ্রয়—সাতটি বেলগাছ আর তাদের সামনে দাঁড়িয়ে থাকা একটি টিউবওয়েল। সকালের দিকে মোটরসাইকেলে করে আলামপুরের […]