দাম বাড়ায় রাজশাহীতে ফিরছে ‘সোনালি আঁশের’ সুদিন, বাড়ছে পাট চাষে কৃষকের আগ্রহ

রাজশাহী প্রতিনিধি: একসময় ন্যায্যমূল্য না পাওয়া, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং পাটকল বন্ধ হয়ে যাওয়ার কারণে ‘সোনালি আঁশ’খ্যাত পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন অনেক কৃষক। তবে সময়ের সঙ্গে সেই চিত্র বদলাতে শুরু করেছে। বিশ্ববাজারে পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বৃদ্ধি, প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার এবং চলতি মৌসুমে পাটের ভালো দাম সব মিলিয়ে রাজশাহীতে আবারও বাড়ছে […]
কক্সবাজারের এলএনজি টার্মিনাল বন্ধ, জুলাইজুড়ে কাটছে না গ্যাস সংকট; ঘাটতি বেড়েছে প্রায় ৪৫ শতাংশ

কক্সবাজার || মহেশখালী|| প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালে অগ্নিকাণ্ডের পর সৃষ্ট গ্যাস সংকট চলতি মাসেও কাটছে না। সংশ্লিষ্টরা জানিয়েছেন, টার্মিনালটির মেরামত কাজ শুরু হলেও জুলাইয়ের মধ্যে এটি পুনরায় চালু হওয়ার সম্ভাবনা নেই। ফলে দেশের গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি অব্যাহত থাকবে। গত মঙ্গলবার টার্মিনালটিতে আগুন লাগার পর জাতীয় গ্রিডে প্রতিদিন […]
চা খাতকে কৃষিপণ্য হিসেবে স্বীকৃতির সুপারিশ, সংস্কারে ৫৯ দফা প্রস্তাব টাস্কফোর্সের

ঢাকা: দেশের চা খাতকে শিল্পের পরিবর্তে কৃষি খাত হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করেছে সরকারের গঠিত উচ্চপর্যায়ের বিশেষ টাস্কফোর্স। একই সঙ্গে ভ্যাট ও কর কমানো, স্বল্পসুদে কৃষিঋণের সুবিধা, বিশেষ সহায়তা তহবিল গঠন, রপ্তানি সম্প্রসারণ, পুনঃরোপণ কর্মসূচি এবং শ্রমিক কল্যাণ নিশ্চিতসহ খাতটির উন্নয়নে একগুচ্ছ সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান চা […]
সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

ঢাকা : সব ধরনের বাধা অতিক্রম করে বাংলাদেশকে উন্নয়ন ও প্রযুক্তির পথে এগিয়ে নেওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকার একটি স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে এবং সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে বিবেচনা করছে। শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ে নভো থিয়েটারে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম […]
ময়মনসিংহে গ্যাস সংকটে সিএনজি চালকদের মহাসড়ক অবরোধ

ময়মনসিংহ অফিস :ময়মনসিংহে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিএনজি চালিত অটোরিকশা চালকরা। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঢাকা – ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার দীঘারকান্দায় অবরোধ করে রাখে চালকরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েন […]
বন্যা মোকাবিলায় সক্ষমতা দেখিয়েছে সরকার; কক্সবাজারে ডিপিএইচই’র ত্রাণ বিতরণে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কক্সবাজারে ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতবিক্ষত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার তিনি জেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে ঘুরে দেখেন। পরিদর্শনের শুরুত্ব সদর উপজেলার ঝিলংজা চান্দের পাড়ায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন পরিবারের মাঝে কক্সবাজার জেলা ও সদর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই’র) ত্রাণসামগ্রী বিতরণ করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে […]
শার্শায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), শার্শার যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য […]
ময়মনসিংহ সিটি করপোরেশনের বাজেট ঘোষণা

ময়মনসিংহ সিটি করপোরেশনের ২০২৬-২০২৭ অর্থ বছরে মোট ৮২২.৩০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাজেট ঘোষণা করা হয়। আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করেন।সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রুকন। সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদের পরিচালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে গণ মাধ্যম কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের […]
সরকারের একাধিক পদক্ষেপে সংকট কাটিয়ে স্বাভাবিকতার পথে ইসলামী ব্যাংক, বাড়ছে গ্রাহকের আস্থা

দেশের বৃহৎ বেসরকারি ব্যাংকগুলোর অন্যতম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কয়েক সপ্তাহ আগেও তীব্র আস্থা ও তারল্য সংকটের মুখে পড়েছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, ব্যাংকটির ইস্যু করা পে-অর্ডার অনেক ব্যাংক গ্রহণ করছিল না। আন্তঃব্যাংক লেনদেনের অন্যতম মাধ্যম আরটিজিএস কার্যত অকার্যকর হয়ে পড়ে এবং বহু গ্রাহক প্রয়োজন অনুযায়ী নিজেদের আমানতের অর্থ তুলতে পারছিলেন না। অনেক শাখায় […]
ডেপুটি স্পিকারের সঙ্গে দুর্গাপুরের প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তার নির্বাচনী এলাকা নেত্রকোণা ১ আসনের প্রান্তিক কৃষকদের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১১জন প্রান্তিক কৃষক এই সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হারভেস্টার যন্ত্র সরবরাহ, সার ও উন্নতমানের বীজের সহজলভ্যতা, সেচ সুবিধার সম্প্রসারণ, […]