দুই ঘণ্টার বিদ্যুৎবিভ্রাটে চমেক হাসপাতালে রোগীদের ভোগান্তি

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্বজনদের ভোগান্তিতে পড়তে হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় টিকিট সংগ্রহ, বিভিন্ন পরীক্ষা ও চিকিৎসাসেবা নিতে সমস্যায় পড়েন তারা। রোগীদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও বিদ্যুৎ না থাকায় অনেকে টিকিট কাটতে পারেননি। […]
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও হওয়ায় ডা. আলমগীর হোসেনকে সংবর্ধনা

মেডিসিন, গ্যাস্ট্রো ও এন্ডোক্রাইন বিশেষজ্ঞ ডা. মো. আলমগীর হোসেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে দায়িত্ব পাওয়ায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সম্প্রতি রাজাসন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ডা. মো. আলমগীর হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ডা. আলমগীর হোসেনকে সংবর্ধনা প্রদান করেন রাজাসন হাসপাতাল অ্যান্ড […]
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ১৮

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গে আক্রান্ত তিন মাস বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১৮ শিশুকে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৯০ শিশু। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন। হাসপাতাল সূত্র […]
বর্ষায় বারবার সর্দি-কাশি? রোগ প্রতিরোধে ভিটামিন সি কেন এত গুরুত্বপূর্ণ

স্বাস্থ্য ডেস্ক: তীব্র গরমের পর বর্ষা নিয়ে আসে স্বস্তি ও সতেজতা। বৃষ্টিভেজা প্রকৃতি, মাটির সোঁদা গন্ধ আর এক কাপ গরম চা সব মিলিয়ে এই ঋতুর আলাদা আবেদন রয়েছে। তবে বর্ষার সঙ্গে বেড়ে যায় সর্দি-কাশি, জ্বর, গলা ব্যথা, পেটের সংক্রমণসহ নানা ধরনের মৌসুমি রোগের প্রকোপও। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি প্রকাশিত এক প্রতিবেদনে চিকিৎসকদের বরাত দিয়ে বলা […]
ফুলপুরে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলা হাসপাতাল রোড় (স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীত পাশে) এলাকায় এ যৌথ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম। এ সময় […]