🏠︎ » স্বাস্থ্য » ফুলপুরে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

ফুলপুরে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলা হাসপাতাল রোড় (স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীত পাশে) এলাকায় এ যৌথ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাদ মোহাম্মদ জয়, থানার এসআই শামিম মিয়া সহ পুলিশের একটি টিম অভিযানে উপস্থিত ছিলেন।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে জানা যায়, ফুলপুরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা কালে লাইসেন্স না থাকা, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্দেশিত যথাযথ মান বজায় না রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা দেওয়া, ক্লিনিকে কর্মরত নার্স এবং টেকনিশিয়ান এর যথাযথ সার্টিফিকেট না থাকা সহ বিভিন্ন অপরাধে “মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ১৯৮২” ও “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯” মোতাবেক মোট ৫টি মামলায় ৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা দন্ড আরোপ ও আদায় করা হয়। প্রতিষ্ঠানগুলো হল আশা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার, সিটি জেনারেল হাসপাতালকে ৫০ হাজার। এছাডাও পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার, ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার ও বসুন্ধরা ডায়াগনস্টিক সেন্টার ৫ হাজার টাকা জরিমানা করেন।


উপজেলা প্রশাসন জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষে এই অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধি

আরও পড়ুন

সর্বশেষ