ময়মনসিংহে র্যাবের অভিযানে ৩৬ বোতল বিদেশী মদসহ ৩ মাদককারবারি গ্রেফতার

ময়মনসিংহে র্যাব-১৪ এর অভিযানে ৩৬ বোতল বিদেশী মদসহ তিনজন কথিত মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৬২০ টাকা জব্দ করা হয়। র্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৫ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল কোতোয়ালী থানার দিঘারকান্দা এলাকায় ঢাকাগামী মহাসড়কে […]
ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকা থেকে গলাকাটা অবস্থায় রুবেল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। রবিবার দুপুরে ওই এলাকার একটি ভাড়া বাসা থেকে রুবেলের মরদেহ উদ্ধার করা হয়। সে নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকার বাসিন্দা মৃত আব্দুল হামিদের ছেলে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা […]
সম্পত্তির লোভে মায়ের মাথায় ইটের আঘাত, পায়ের রগ কাটল ছেলে; পুলিশের অভিযানে গ্রেপ্তার

নওগাঁর ধামইরহাট উপজেলায় সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার উদ্দেশ্যে বৃদ্ধ মাকে হত্যার চেষ্টা ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামের বাসিন্দা আনজুমান আরা (৬৮)-এর নামে কিছু সম্পত্তি রয়েছে। অভিযোগ অনুযায়ী, সেই সম্পত্তি নিজের নামে লিখে নিতে চাপ সৃষ্টি করে তার ছেলে মো. আসাদুজ্জামান […]
কক্সবাজারের আলোচিত কিশোর সুকান্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

বাংলাদেশ আমার অহংকার’ এই স্লোগানকে বুকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সন্ত্রাস, জঙ্গিবাদ, অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের পাশাপাশি চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং আসামিদের আইনের আওতায় আনতে র্যাব সদা তৎপর ও আপসহীন। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত […]
রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বেড়া কেটে তৈরি হচ্ছে গোপন পথ, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার জন্য নির্মিত কাঁটাতারের বেড়ার একাধিক স্থানে কেটে অবৈধ চলাচলের পথ তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এসব পথ ব্যবহার করে রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে অবাধ যাতায়াত চলছে। তাদের আশঙ্কা, এই গোপন পথগুলো এখন শুধু চলাচলের মাধ্যম নয়, বরং ইয়াবা পাচার, অপহরণ, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িতদের […]
দুর্গাপুরে নিরাপদে বসবাসের অধিকার চেয়ে ভুক্তভোগী হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় নিরাপদে ও বিশৃঙ্খলমুক্তভাবে বসবাস করার অধিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী হিন্দু পরিবার। শনিবার (৪ জুলাই) রাতে দুর্গাপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী কাকৈরগড়া ইউনিয়নের পূর্ব কাকৈরগড়া গ্রামের বাসিন্দা অসিত চক্রবর্তী এবং রেখা রাণী চক্রবর্তীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তাদের আত্মীয় এডভোকেট সজয় চক্রবর্তী। লিখিত বক্তব্যে বলা হয়, […]
ভিক্ষার ৭০ টাকার প্রতিদান, এমপির সম্মানীর টাকায় বৃদ্ধার জন্য নতুন ঘর

মানুষের প্রতি ভালোবাসা, আস্থা ও কৃতজ্ঞতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মো. সালমান ওমর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভিক্ষা করে জমানো অর্থ থেকে তাঁর নির্বাচনী তহবিলে ৭০ টাকা অনুদান দিয়েছিলেন সীমান্তবর্তী এলাকার এক অসহায় বৃদ্ধা। নির্বাচিত হওয়ার পর সেই ভালোবাসার প্রতিদান হিসেবে নিজের প্রথম মাসের সংসদ সদস্যের সম্মানীর অর্থ দিয়ে ওই বৃদ্ধার জন্য একটি […]
ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) স্থাপনের জন্য সম্ভাব্য দুটি স্থান পরিদর্শন করা হয়েছে। শনিবার (০৪জুলাই) দুপুরে নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন এলাকার বাদেকল্পা ও উজান বাড়েরা এলাকায় সম্ভাব্য স্থান দুটি পরিদর্শন করেন সংশ্লিষ্টরা। ময়মনসিংহ-০৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের নেতৃত্বে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন […]
জামালপুরে জমি দখলচেষ্টার অভিযোগ, উত্তেজনার পর সরে গেলেন আ.লীগ নেতা

জামালপুর শহরে জমি দখল করতে এসে এক আওয়ামী লীগ নেতা ও তার সাথে থাকা কতিপয় ক্যাডার বাহিনী সাধারণ জনগণের তোপের মুখে পড়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন। জমি দখলকে কেন্দ্র করে একপর্যায়ে ওই এলাকার পরিবেশ বেশ ঘোলাটে হয়ে গেলেও পরবর্তীতে স্থানীয় কয়েক জন মুরুব্বী ও কয়েক জন গণমাধ্যমকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে […]
খাতায় শতভাগ উপস্থিতি, বাস্তবে ফাঁকা শ্রেণিকক্ষ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের নারায়ণপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি ও উপবৃত্তি কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে। খাতা-কলমে প্রায় শতভাগ উপস্থিতি দেখানো হলেও বাস্তবে অধিকাংশ সময় শ্রেণিকক্ষ থাকে প্রায় ফাঁকা। এমনকি উপবৃত্তিপ্রাপ্ত কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ে না গিয়ে নিয়মিত পাশের একটি মাদরাসায় পড়াশোনা করছে বলেও অনুসন্ধানে জানা গেছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টায় সরেজমিনে […]