ডেপুটি স্পিকারের সঙ্গে দুর্গাপুরের প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তার নির্বাচনী এলাকা নেত্রকোণা ১ আসনের প্রান্তিক কৃষকদের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১১জন প্রান্তিক কৃষক এই সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হারভেস্টার যন্ত্র সরবরাহ, সার ও উন্নতমানের বীজের সহজলভ্যতা, সেচ সুবিধার সম্প্রসারণ, […]

শখের চারা থেকে বাণিজ্যিক বাগান-ইউপি সদস্য হামিদুল্লাহর উদ্যোগে উদ্বুদ্ধ হচ্ছেন স্থানীয় কৃষকরা

শখের বশে রোপণ করা কয়েকটি লটকনের চারা আজ বদলে দিয়েছে এক কৃষকের ভাগ্যের গল্প। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামের ইউপি সদস্য মো. হামিদুল্লাহ এখন লটকন চাষে সফলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। মাত্র ৫১টি গাছের লটকন বিক্রি করেই চলতি মৌসুমে তিনি আয় করেছেন প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা। জানা যায়, ২০০৭ সালে নিজ জন্মস্থান […]

কৃষিতে আরও বরাদ্দ বাড়ানোর দাবি রিজভীর

দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থান বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কৃষি খাতের গুরুত্ব বিবেচনায় আগামী বাজেটে এ খাতে আরও বেশি বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২৯ জুন) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত ‘বাজেট ২০২৬-২৭: কৃষি উন্নয়নের রূপরেখা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ’ […]

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় অগ্রাধিকার প্রকল্প হিসেবে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্ব দিয়েছে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালীন নদীর পানিপ্রবাহ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা […]

ময়মনসিংহে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দ্রুত বিচার প্রক্রিয়া- ৯ দিনে চার্জশিট দাখিল,শেষ পর্যায়ে সাক্ষ্যগ্রহণ

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচারিক কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। ঘটনার মাত্র ৯ দিনের মধ্যে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের পর শুরু হয়েছে সাক্ষ্যগ্রহণ। ইতোমধ্যে ১৭ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ শেষ হতে পারে। এরপর মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছাবে বলে আশা […]

ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সুপার, ময়মনসিংহ এর সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের ওসির নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। ডিবি পুলিশের […]

শেরপুর সীমান্তে পাইপগানসহ আটক ১, বিজিবির অভিযান অব্যাহত

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধীনস্থ নকশী বিওপি’র টহলদল অভিযান চালিয়ে নওকুচি সীমান্ত এলাকা থেকে একটি পাইপগানসহ এক ব্যক্তিকে আটক করেছে। শনিবার (২৮ জুন) সন্ধ্যায় পরিচালিত এ অভিযানে আটক হওয়া ব্যক্তি হলেন মোঃ পিয়ার আলী (৩২)। বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারির অংশ হিসেবে পরিচালিত অভিযানে তার কাছ থেকে একটি পাইপগান উদ্ধার করা […]

রসালু কাঁঠালে সয়লাব নান্দাইলের বাজার, ন্যায্যমূল্যে খুশি কৃষক

জাতীয় ফল কাঁঠালের ভরা মৌসুমে ময়মনসিংহের নান্দাইল উপজেলার বিভিন্ন হাট-বাজারে এখন রসালু কাঁঠালের সমারোহ। বাজারজুড়ে পাকা কাঁঠালের মিষ্টি সুবাস আর ক্রেতাদের ভিড়ে জমে উঠেছে বেচাকেনা। ভালো ফলন ও সন্তোষজনক দামে বিক্রি হওয়ায় মুখে হাসি ফুটেছে কৃষকদের। উপজেলার নান্দাইল পৌর বাজার, রসুলপুর চিলা বাজার, বাঁশহাটি বাজার ও চণ্ডীপাশা বাজার ঘুরে দেখা যায়, ছোট-বড় বিভিন্ন আকারের কাঁঠাল […]

মাদক নিয়ন্ত্রণে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিদ্যমান আইনি কাঠামো আরও কার্যকর করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমান আইন প্রয়োগের মাধ্যমে মাদক সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, মাদকসংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি এবং বিচারিক জট কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর […]

নেত্রকোণায় ৮ লাখ টাকার ইয়াবাসহ শালা-দুলাভাই আটক

নেত্রকোণায় জুতার ভেতর লুকিয়ে ইয়াবা পাচার করে আসছিলো একটি চক্র। এবার জুতা ও ব্যাগে লুকানো অবস্থায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের হাতে ধরা পড়েছে সেই চক্রের দুজন। সম্পর্কে তারা শালা-দুলাভাই। জব্দকৃত এসব ইয়াবার বাজারমূল্য ৮ লাখ টাকা। রবিবার (২৪ মে) রাতে জেলার দুই স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন, […]