স্বামীর মরদেহ দেখে অশ্রুসিক্ত দীপু মনি

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ডা. দীপু মনি কারাবন্দি অবস্থায় ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ দেখতে ঢাকার বাসভবনে পৌঁছেছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। সকাল সোয়া ৯টার দিকে তিনি রাজধানীর কলাবাগানের বাসভবনে […]
সারাদেশে সাড়ে ৭ মাসে ১২৩ গুলির ঘটনা, নিহত ৫৯

চলতি বছরের সাত মাস ১৯ দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অন্তত ১২৩টি গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫৯ জন এবং আহত হয়েছেন ১৪০ জন। সবচেয়ে বেশি গুলির ঘটনা ঘটেছে খুলনায়। এরপর রয়েছে চট্টগ্রাম ও ঢাকা। রাজধানীর মিরপুরের ১১ নম্বর সেকশনের বি-ব্লকে গত ৭ আগস্ট বিকেলে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন বিএনপি নেতা ও […]
বগুড়ায় মেয়েকে ধর্ষণের মামলায় বাবার মৃত্যুদণ্ড

বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের মামলায় আব্দুল খালেক (৫১) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বগুড়া শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ মারুফ হোসেন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক শেরপুর উপজেলার বাগড়া বস্তি এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত […]
নারী নির্যাতন ও যৌতুক মামলায় কারাগারে জামালপুরের বিএনপি নেতা

ময়মনসিংহে নারী নির্যাতন ও যৌতুকের মামলায় কারাগারে রয়েছেন জামালপুর সদর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাব্বির আহম্মেদ। তার বিরুদ্ধে জামালপুর আদালতে ধর্ষণের অভিযোগে আরও একটি মামলা রয়েছে। বর্তমানে ওই মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। সাব্বির আহম্মেদ জামালপুর সদর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি জামালপুর পূর্ব ছাত্রদলের আহ্বায়ক ছিলেন। মামলার […]
নেত্রকোণায় মাদক-জুয়া-ইভটিজিং নির্মূলে পুলিশের জিরো টলারেন্স

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় মাদক, ইভটিজিং,জুয়া,চুরি,বাল্যবিবাহ,চোরাচালান রোধকল্পে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন ও রানীখং উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক,ইভটিজিং, জুয়া,অনলাইন জুয়া,চুরি,গরু চুরি,বাল্যবিবাহ, চোরাচালানের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে […]
দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে দুজনকে জরিমানা

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং পরিবহনের দায়ে শফিউদ্দিন সোহাগ (৩৭) ও এনামুল হক (২১) নামের দুজনকে দেড়লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার উপজেলার শিমুলতলী নামক স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে এই জরিমানা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার শিমুলতলী […]
রামুতে বাল্যবিয়ের ভয়াবহতা: ১২ বছরের কিশোরী ৪ মাসের অন্তঃসত্ত্বা

কক্সবাজারের রামুতে ১২ বছরের এক কিশোরীর চার মাসের অন্তঃসত্ত্বা হওয়ার খবরকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, ওই কিশোরীর সঙ্গে ১৪ বছর বয়সী এক কিশোরের বাল্যবিবাহ সম্পন্ন হয়েছে। ফলে ঘটনাটি বাল্যবিবাহের ভয়াবহ বাস্তবতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ঘটনাটি ঘটেছে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুল পাহাড়পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত […]
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও […]
টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোহাম্মদ আলী ও মোহাম্মদ আমিন নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, ১৭ আগস্ট অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে টেকনাফ মডেল থানা এলাকায় অভিযান চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের […]
দুর্গাপুরে চারশো পিস ইয়াবাসহ মাদক কারবারি যুবক আটক

পুলিশ চেকপোস্টে নিয়মিত ডিউটি পালন করছিল পুলিশের একটি দল। এসময় যাত্রীবাহী অটোরিকশা থামিয়ে তল্লাশি করলে ওই অটোরিকশার এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হয়। পুলিশ তাকে তল্লাশির উদ্যোগ নেয়। হঠাৎ ওই ব্যক্তি নিজের পকেটে থাকা সাদা পলিথিনে মোড়ানো একটি প্যাকেট রাস্তায় ফেলে দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে দায়িত্বরত এসআই ধাওয়া করে ওই ব্যক্তিকে আটক করেন। […]