রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীকে অপরাধী হিসেবেই দেখতে হবে: প্রধানমন্ত্রী

দুর্নীতি, সন্ত্রাস ও দুঃশাসনের বিরুদ্ধে সরকারের অবস্থান আপসহীন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেছেন, কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীকে অপরাধী হিসেবেই দেখতে হবে এবং আইনের প্রয়োগ সবার জন্য সমান হতে হবে। পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে […]

আন্তর্জাতিক নার্স দিবস আজ

আজ ১২ মে বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নার্স দিবস। আধুনিক নার্সিং পেশার পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেল–এর জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর এই দিবস উদযাপন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ— জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন”। দিবসটি উপলক্ষে সোসাইটি […]

কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজির সুযোগ নেই: সড়কমন্ত্রী

ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুবাহী যানবাহনে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, কোথাও চাঁদাবাজির তথ্য পাওয়া গেলে সঙ্গে সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। সোমবার (১১ মে) পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা […]

প্রতিটি কন্যাশিশুর স্বপ্নপূরণে পাশে থাকবে রাষ্ট্র : ডা. জুবাইদা রহমান

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, দেশের প্রতিটি কন্যাশিশুর নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তুলতে রাষ্ট্র সহায়ক ভূমিকা পালন করবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, মেয়েদের স্বপ্নপূরণে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করে তাদের এগিয়ে যাওয়ার শক্তি জোগানোই হবে রাষ্ট্রের দায়িত্ব। সোমবার (১১ মে) বাংলাদেশ পুলিশ নারী […]

কাপাসিয়ায় নিহত একই পরিবারের ৫ সদস্যের দাফন সম্পন্ন

গাজীপুরের কাপাসিয়ায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের পাঁচ সদস্যকে গোপালগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়। নিহতরা হলেন— শারমিন আক্তার (৩৫), তার তিন সন্তান মিম আক্তার (১৫), মারিয়া (১২), ফারিয়া (১) এবং শারমিনের ভাই রসুল হোসেন। তাদের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি উত্তর চরপাড়া গ্রামে। পারিবারিক […]

দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর

রাজধানীর মিরপুর ও রমনা থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আসাদুজ্জামান নূরের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও ব্যারিস্টার রেহান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন […]

‘গুপ্ত রাজনীতির অপচেষ্টা রুখে দেবে সাধারণ শিক্ষার্থীরা’ : রাকিব

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চালিয়ে অন্য ছাত্রসংগঠনগুলোর রাজনৈতিক অধিকার খর্বের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, এসব অপচেষ্টা গণতান্ত্রিকভাবেই মোকাবিলা করবে ছাত্রদল। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে রাকিবুল ইসলাম দাবি করেন, দীর্ঘ সময় ধরে দেশের বিভিন্ন ক্যাম্পাসে ‘মব’ […]

গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩, ট্রাকে আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার ভোররাত থেকে সকাল পর্যন্ত এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুব্ধ জনতা সন্দেহভাজনদের ব্যবহৃত একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ […]

পুলিশ সপ্তাহ শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’— এ প্রতিপাদ্য নিয়ে আজ রোববার (১০ মে) থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৬। এবারের আয়োজনের অন্যতম আলোচিত দিক হলো, প্রথমবারের মতো এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তবে আয়োজনের শুরুতেই এসেছে বড় পরিবর্তন। কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়ে থাকে যে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ ও […]

ধান পচলে কৃষকের কষ্ট আমিও বুঝি : কৃষিমন্ত্রী !

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মেদির হাওরে প্রায় সাড়ে ৩০০ হেক্টর জমির বোরো ফসল তলিয়ে গেছে। এতে একমাত্র ফসল হারিয়ে চরম দুর্ভোগে পড়েছেন অন্তত দুই হাজার কৃষক পরিবার। শনিবার (৯ মে) দুপুরে ক্ষতিগ্রস্ত মেদির হাওর এলাকা পরিদর্শন করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এ সময় তিনি কৃষকদের সঙ্গে কথা বলেন এবং ক্ষতিগ্রস্তদের […]