সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়াতে চায় কোম্পানিগুলো

দেশের বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে ভোজ্যতেল উৎপাদন ও পরিশোধনকারী কোম্পানিগুলো। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং দেশে জ্বালানি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়াকে দাম বাড়ানোর কারণ হিসেবে উল্লেখ করেছে তারা। তবে কোম্পানিগুলোর এ প্রস্তাবে এখনো সম্মতি দেয়নি বাণিজ্য মন্ত্রণালয়। বর্তমানে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা […]
‘গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন’: রাশেদ খাঁন

গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক নিয়ে জামায়াতে ইসলামীর বিবৃতি ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বক্তব্যের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেছেন, ‘গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন।’ বুধবার (২৮ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন রাশেদ খাঁন। পোস্টে তিনি দাবি করেন, জামায়াতের বিবৃতিতে বৈঠকের বিষয়টি সরাসরি অস্বীকার […]
পাহাড়ের অস্থিরতায় বাতিল রাষ্ট্রপতির চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবান সফর

পাহাড়ের চলমান অস্থিরতা এবং রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের কারণে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবান জেলার পূর্বনির্ধারিত তিন দিনের সফর বাতিল করা হয়েছে। সফরসূচি অনুযায়ী, ২৮ অক্টোবর বুধবার চট্টগ্রাম, ২৯ অক্টোবর বৃহস্পতিবার রাঙামাটি এবং ৩০ অক্টোবর শুক্রবার বান্দরবান সফরে যাওয়ার কথা ছিল রাষ্ট্রপতির। রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল কর্মকর্তা আবুল […]
বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) প্রেসিডেন্ট কাতাওকা সুসুমুর সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন তিনি। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি […]
শিশুর নিরাপত্তা নিয়ে প্রশ্ন, টঙ্গীর ঘটনায় আলোচনায় শাহজালাল রুমি

নিজস্ব প্রতিবেদক গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীর সঙ্গে কথিত যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে শিশুর নিরাপত্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের জবাবদিহি ও আইনগত পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু হয়েছে। ঘটনাটিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন যুবক শাহজালাল রুমি। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। টঙ্গীতে কী ঘটেছিল? […]
সৌদিতে নিহত ওমরাহযাত্রীর পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি ওমরাহযাত্রী মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরির পরিবারের পাশে দাঁড়িয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। নিহতের পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের আর্থিক সহায়তা দিয়েছেন তিনি। একই সঙ্গে নিহতের মরদেহ দাফন, পরিবারের স্থায়ী আবাসন এবং সন্তানদের শিক্ষার দায়িত্ব পালনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন ধর্মমন্ত্রী। গত ১৩ […]
আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা দেখছি না: স্পিকার

আগামী ১০ বছরেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা দেখছেন না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। নিজের রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে তিনি এমন ধারণা পোষণ করছেন বলে জানান। বৃহস্পতিবার সকালে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্পিকার। এ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনি […]
প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগই ছিল সেরা পরামর্শ: ইশরাক হোসেন

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার ভিডিও নিয়ে বিতর্কের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে নতুন বক্তব্য দিয়েছেন ইশরাক হোসেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্তটি প্রথমে শাস্তি মনে হলেও পরে বুঝেছেন, এটি ছিল তার জীবনের অন্যতম সেরা পরামর্শ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা […]
প্রধানমন্ত্রীর সফর নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, রাজশাহীতে যুবক আটক

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরে ব্যবহৃত বাস নিয়ে ফেসবুকে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করার অভিযোগে আবু বকর নামে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আবু বকরকে আটক করার পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো […]
ইশরাকের পদত্যাগ কার্যকর, সরকারি গেজেটে প্রজ্ঞাপন প্রকাশ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। এ বিষয়ে সোমবার (১৯ অক্টোবর) জারি করা প্রজ্ঞাপন মঙ্গলবার (২০ অক্টোবর) সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন এবং এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এর আগে সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে […]