মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করার চেষ্টা চলছে: রিজভী

মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল শেষে তিনি এ অভিযোগ করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামীর বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম এ […]

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি: চিফ হুইপ

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কে প্রার্থী হবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি। মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এর আগে সকাল ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে সংসদের ভারপ্রাপ্ত […]

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

সাবেক ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে কঠোর মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, সাকিব একজন ভালো খেলোয়াড় হলেও মানুষ হিসেবে তিনি ‘নষ্ট ও পচে যাওয়া’। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাকিব দেশে ফিরতে […]

রামুতে ফ্যামিলি কার্ড শুমারি কর্মসূচিতে স্বেচ্ছাসেবক পদে নিয়োগ পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শহিদুর রহমান

রামুতে ফ্যামিলি কার্ড শুমারি কর্মসূচির স্বেচ্ছাসেবক পদে নিয়োগ পেয়েছেন কাউয়ারখোপ ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শহিদুর রহমান। তিনি উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলামের ছেলে। শহিদুর রহমান কাউয়ারখোপ ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন বলে জানা গেছে। রামু উপজেলা প্রশাসনের ফ্যামিলি কার্ড শুমারি কর্মসূচির স্বেচ্ছাসেবক পদে নিয়োগ পরীক্ষার প্রকাশিত ফলাফলের ৮৯ নম্বর […]

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে ফুলপুরে আলোচনা ও পুরস্কার বিতরণী

“জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে সমাপনী অনুষ্ঠানে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০আগস্ট) দুপুর ১২টায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্টানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে […]

রাষ্ট্রপতি পদে ১১ দলের অভিন্ন প্রার্থী কর্নেল অলি, ‘জাতির সঙ্গে বেইমানি করব না’

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের অভিন্ন প্রার্থী হিসেবে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম চূড়ান্ত করা হয়েছে। প্রার্থী মনোনীত হওয়ার পর তিনি বলেছেন, জনগণের স্বার্থের বিরুদ্ধে গিয়ে তিনি কোনো আপস করবেন না। রোববার (৯ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলের বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান […]

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান: শতভাগ দেশীয় জনবলে পরিচালনায় সন্তোষ প্রকাশ

সফরসূচি অনুযায়ী, রবিবার (০৯ আগস্ট ২০২৬) সকাল ১০টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের হেলিপ্যাডে অবতরণ করেন। পরে তিনি প্রকল্পের প্রশাসনিক ভবনে যান। সকাল ১১টা থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত প্রধানমন্ত্রী প্রকল্পের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত ব্রিফিং গ্রহণ করেন। এ সময় প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে বিদ্যুৎকেন্দ্রের বর্তমান অবস্থা, বিদ্যুৎ উৎপাদন ও পরিচালন কার্যক্রম, উৎপাদন সক্ষমতা, […]

মহেশখালীতে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহজাহান চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট ২০২৬) পরিদর্শনকালে উখিয়া-টেকনাফের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হয়। এ সময় তারা হাসিমুখে করমর্দন করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা […]

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন তিনি। এর আগে জাতীয় সংসদ প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও একটি গাছের চারা রোপণ করেন। পরে […]

আজ থেকে উন্মুক্ত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, অনলাইনে মিলবে টিকিট

দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরতে নির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (বৃহস্পতিবার) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করেন। দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ এবং পরিদর্শন আরও সুশৃঙ্খল করতে সময়ভিত্তিক প্রবেশের ব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ। এজন্য আগ্রহীদের আগে থেকেই অনলাইনে টিকিট বুকিং করতে হবে। ‘জুলাই […]