কন্যাশিশুর প্রতি বৈষম্য ও সহিংসতা প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, পরিবার ও সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার মাধ্যমে নারী ও কন্যাশিশুর প্রতি বৈষম্য ও সহিংসতা প্রতিরোধে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সোমবার জাতীয় সংসদ ভবনে ড. বদিউল আলম মজুমদার এর নেতৃত্বে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের আট সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার একথা বলেন। […]
দুর্গাপুরে নিরাপদে বসবাসের অধিকার চেয়ে ভুক্তভোগী হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় নিরাপদে ও বিশৃঙ্খলমুক্তভাবে বসবাস করার অধিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী হিন্দু পরিবার। শনিবার (৪ জুলাই) রাতে দুর্গাপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী কাকৈরগড়া ইউনিয়নের পূর্ব কাকৈরগড়া গ্রামের বাসিন্দা অসিত চক্রবর্তী এবং রেখা রাণী চক্রবর্তীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তাদের আত্মীয় এডভোকেট সজয় চক্রবর্তী। লিখিত বক্তব্যে বলা হয়, […]
মৎস্য খামার হয়ে উঠলো অশ্লীল ভিডিও তৈরির গোপন আস্তানা, পুলিশের অভিযানে গ্রেফতার ৮

মৎস্য খামারে মাছ চাষের আড়ালে নির্জন পরিবেশে দীর্ঘদিন ধরে চলছিলো নানা অপকর্ম। অজ্ঞাতনামা নারীদের সেখানে নিয়ে মোবাইল ফোনের মাধ্যমে অশ্লীল ভিডিও ধারণ করা হতো। পরে তা ছড়িয়ে দেয়া হতো সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই অপকর্ম চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। নেত্রকোণার পূর্বধলায় একটি মৎস্য খামারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় । এসময় আসামিদের কাছ […]
দুর্গাপুরে জোর করে কেটে ফেললো চলাচলের রাস্তা, চরম দুর্ভোগে জনসাধারণ

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে জনগণের চলাচলের রাস্তা কেটে ফেলায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় এলাকাবাসী। সম্প্রতি উপজেলার বাকলজোড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে পাইকপাড়া গ্রামে জনসাধারণের নিত্যদিনের চলাচলের কাচা রাস্তা কেটে ফেলার ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয় এলাকাবাসী ক্ষোভ জানিয়েছে। সরেজমিন গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন যাবত সরকারী অনুদানে পাইকপাড়া মৌজাধীন রাস্তাটি […]
ডেপুটি স্পিকারের সঙ্গে দুর্গাপুরের প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তার নির্বাচনী এলাকা নেত্রকোণা ১ আসনের প্রান্তিক কৃষকদের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১১জন প্রান্তিক কৃষক এই সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হারভেস্টার যন্ত্র সরবরাহ, সার ও উন্নতমানের বীজের সহজলভ্যতা, সেচ সুবিধার সম্প্রসারণ, […]