তিন মাসও টিকল না ৩৬ লাখ টাকার সড়ক সংস্কার!

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজার–মার্কুলী সড়ক সংস্কারে প্রায় ৩৬ লাখ টাকা ব্যয় হলেও তিন মাসের মধ্যেই সড়কটি ফের বেহাল হয়ে পড়েছে। বর্তমানে খানাখন্দে ভরা ১৭ কিলোমিটার সড়কটি স্থানীয়দের জন্য দুর্ভোগ ও ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। ভাটি অঞ্চলের সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান এ সড়ক দিয়ে প্রতিদিন অন্তত দুই ইউনিয়নের ৩০ হাজারের বেশি মানুষ চলাচল করেন। সড়কের […]
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া নবজাতকের বাবা মাদ্রাসাশিক্ষক

নেত্রকোনার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) আদালতে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন উপস্থাপনের পর বিষয়টি নিশ্চিত করেন মামলার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল কবীর রুবেল। তিনি জানান, ডিএনএ প্রতিবেদনে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকই নবজাতকের জৈবিক বাবা হিসেবে প্রমাণিত […]
৪৮ ঘণ্টায় কলকাতায় ২২১ হোটেল বন্ধ, বিপাকে ৭ হাজার বাংলাদেশি পর্যটক

কলকাতার নিউমার্কেট ও আশপাশের এলাকায় অগ্নিনিরাপত্তা বিধি না মানার অভিযোগে মাত্র ৪৮ ঘণ্টায় ২২১টি হোটেল ও ৯টি রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এতে কলকাতার নিউমার্কেট এলাকায় অবস্থানরত হাজারো বাংলাদেশি পর্যটক চরম ভোগান্তিতে পড়েছেন। সম্প্রতি মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কলকাতা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যাচাইয়ে […]
৭৫০ মিলিলিটার দেশীয় চোলাই মদসহ চকরিয়ায় ২ জন গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭৫০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড় উঠানী সড়কে চেকপোস্ট পরিচালনা করা হয়। পুলিশ জানায়, চেকপোস্টে একটি সন্দেহভাজন অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় অটোরিকশায় থাকা মো. জালাল হোসেন (৩৩) ও মো. সোহেল […]
চকরিয়ায় ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ২ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোছা. শাহিদা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, রোববার (২৩ আগস্ট) রাতে চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোচপাড়া এলাকায় এক নারী মাদক বিক্রি করছেন—এমন গোপন সংবাদের […]
লক্ষ্মীপুরে তীব্র গ্যাস সংকট, চুলায় আগুন নেই—সিএনজি পাম্পেও দীর্ঘ লাইন

লক্ষ্মীপুরে টানা এক মাস ধরে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা। কোথাও গ্যাস সরবরাহ একেবারেই নেই, আবার কোথাও সরবরাহ থাকলেও চাপ এত কম যে চুলা জ্বালিয়ে রান্না করা কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে গ্যাসচালিত অটোরিকশাগুলোও জ্বালানি সংকটে ঘণ্টার পর ঘণ্টা সিএনজি স্টেশনে অপেক্ষা করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর শহরের শিশু […]
বাসের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর, আহত ৩

সিলেটের জৈন্তাপুরে সিলেট-তামাবিল মহাসড়কে বাসের ধাক্কায় নুসরাত জাহান তাসনিম (১৫) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চিকনাগুল এলাকায় সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুসরাত জাহান তাসনিম ঢাকার যাত্রাবাড়ী থানার ধলাইপাড় এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি […]
চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ, আগামী বর্ষার আগেই সমাধানের দাবি সারজিসের

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা, রাস্তাঘাটের দুরবস্থা ও সামগ্রিক নগর ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম। আগামী বর্ষা শুরুর আগেই এসব সমস্যার কার্যকর ও স্থায়ী সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা […]
কটু কথা জয় করে সাভারের খাগানকে ডিজিটাল দুনিয়ায় ব্র্যান্ডিং করছেন তরুণ সিয়াম

প্রতিকূলতা আর চারপাশের মানুষের কটু কথাকে জয় করে নিজের মেধা ও ইচ্ছাশক্তি দিয়ে সমাজকে বদলে দেওয়ার গল্প খুব একটা চোখে পড়ে না। তবে সেই কঠিন বাস্তবতাকে জয় করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান গ্রামের তরুণ আশিকুর রহমান সিয়াম। সামাজিক ও মানসিক কোনো বাধাই তাকে দমাতে পারেনি; বরং চারপাশের নেতিবাচকতাকে আত্মশক্তিতে রূপান্তর করে […]
রামুতে ৩০ টাকার বিনিময়ে এক শিশুকে বলাৎকার করার অভিযোগ উঠেছে আমান উল্লাহ নামে এক ব্যক্তির বিরুদ্ধে

কক্সবাজার রামু উপজেলা খুনিয়াপালং ইউনিয়নে ৯ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছেআমান উল্লাহ (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনা জানাজানি হলে অভিযুক্ত ব্যক্তি এলাকা থেকে লাপাত্তা রয়েছে। শুক্রবার ( ২১ আগষ্ট) দুপর ২টার দিকে খুনিয়াপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মির্জা আলী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আমান উল্লাহ ওই এলাকার জাবের আহাম্মদের ছেলে। শিশুটির পরিবার […]