দল পদত্যাগ করতে বলেনি, তবে বিশেষ কিছু কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ইশরাক হোসেন বলেন, “গত দুই-তিন দিন ধরে একটি বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত খবরের কিছু অংশ সত্য, আবার কিছু অংশ অতিরঞ্জিত। বিষয়টি নিয়ে কল্পকাহিনিও তৈরি করা হয়েছে। আমাকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং হেয় করা হয়েছে। এতে দলও বিব্রত হয়েছে।”
এ বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বিস্তারিত বক্তব্য দেবেন বলে জানা গেছে।
বিস্তারিত আসছে…