নেত্রকোণার দুর্গাপুরে চাঞ্চল্যকর সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যা মামলায় আশিকুর রহমান প্রাঙ্গন নামে আরো এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪।
গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে দুর্গাপুর পৌরশহরের শহীদ মিনার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক আবুল হাসান।
গ্রেপ্তার আশিকুর রহমান প্রাঙ্গনকে নিয়ে এ মামলায় মোট দুজনকে গ্রেপ্তার করা হলো।
এসআরবি জানায়, পরবর্তী আইনি ব্যবস্থা নিতে গ্রেপ্তার ব্যক্তিকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
গত শনিবার রাতে এ মামলায় সন্দেহভাজন অপূর্বকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানা পুলিশ। বর্তমানে সে চারদিনের রিমান্ডে রয়েছে। এর আগে তাকে একদিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন আদালত।
গত বৃহস্পতিবার রাতে দুর্গাপুরের বিরিশিরি উৎরাইল এলাকা সংলগ্ন তেলুঞ্জিয়া গ্রামে একটি দোকানের সামনে গুলিতে নিহত হন সাংবাদিক আলিফ ফকির।