🏠︎ » সারাদেশ » চট্টগ্রাম » রামু উপজেলা খাদ্য অফিসে ঘুষ ও চরম হয়রানি: সেবা নিতে এসে ভোগান্তিতে সাধারণ মানুষ

রামু উপজেলা খাদ্য অফিসে ঘুষ ও চরম হয়রানি: সেবা নিতে এসে ভোগান্তিতে সাধারণ মানুষ

রামু উপজেলা খাদ্য অফিসে ঘুষ ও চরম হয়রানি: সেবা নিতে এসে ভোগান্তিতে সাধারণ মানুষ

কক্সবাজারের রামু উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর ও স্থানীয় উপজেলা খাদ্য অফিস এখন অনিয়ম, ঘুষ বাণিজ্য এবং সেবাগ্রহীতাদের চরম হয়রানির আখড়ায় পরিণত হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি এই সেবামূলক প্রতিষ্ঠানটিতে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বহীনতা ও উৎকোচ দাবির কারণে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছেন।

​ভুক্তভোগীদের সুনির্দিষ্ট অভিযোগের তীর মূলত উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক সিপংকর বড়ুয়া এবং একই কার্যালয়ের খণ্ডকালীন পরিচ্ছন্নতাকর্মী প্রবেল বড়ুয়ার দিকে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সেবা নিতে আসা সাধারণ মানুষ খাদ্য অফিসে গেলে অধিকাংশ সময়ই দপ্তরটি তালাবদ্ধ বা দায়িত্বশীল ব্যক্তিদের অনুপস্থিত দেখতে পান। জরুরি প্রয়োজনে কর্মকর্তাদের মুঠোফোনে কল দেওয়া হলে অধিকাংশ সময় কল রিসিভ করা হয় না; আবার কখনো কল ধরলেও “কাল আসেন” বলে সংযোগ কেটে দেওয়া হয়। পরদিন এলে কাজের বিনিময়ে সরাসরি মোটা অঙ্কের ঘুষ দাবি করা হয় বলে ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকি দাবিকৃত টাকার পরিমাণ সামান্য কম হলে সেবাগ্রহীতাদের সাথে চরম দুর্ব্যবহার এবং ছুড়ে ফেলার মতো ঘটনাও ঘটছে।

​জহির নামের এক ভুক্তভোগী তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, প্রয়োজনীয় দাপ্তরিক কাজে তিনি টানা দুই থেকে তিন দিন রামু খাদ্য অফিসে ধরন

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ