🏠︎ » সারাদেশ » ময়মনসিংহ » ত্রিশালে বিয়ারা পাটুলি রাহমাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ত্রিশালে বিয়ারা পাটুলি রাহমাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিয়ারা পাটুলি রাহমাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত অ্যাডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে বিদ্যালয়ের হলরুমে উৎসবমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুল হক। সভায় আমন্ত্রণ জানান নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি মো. বোরহান উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও ত্রিশাল ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন কাঞ্চন সরকার। এ ছাড়া উপস্থিত ছিলেন মাওলানা ফজলুল হকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় কর্তৃপক্ষ নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়। পরে পরিচিতি ও মতবিনিময় পর্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং সার্বিক অগ্রগতিতে নবনির্বাচিত কমিটির সদস্যদের সহযোগিতা কামনা করা হয়।

সভায় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সবার সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ