🏠︎ » তথ্যপ্রযুক্তি » কটু কথা জয় করে সাভারের খাগানকে ডিজিটাল দুনিয়ায় ব্র্যান্ডিং করছেন তরুণ সিয়াম

কটু কথা জয় করে সাভারের খাগানকে ডিজিটাল দুনিয়ায় ব্র্যান্ডিং করছেন তরুণ সিয়াম

প্রতিকূলতা আর চারপাশের মানুষের কটু কথাকে জয় করে নিজের মেধা ও ইচ্ছাশক্তি দিয়ে সমাজকে বদলে দেওয়ার গল্প খুব একটা চোখে পড়ে না। তবে সেই কঠিন বাস্তবতাকে জয় করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান গ্রামের তরুণ আশিকুর রহমান সিয়াম।

সামাজিক ও মানসিক কোনো বাধাই তাকে দমাতে পারেনি; বরং চারপাশের নেতিবাচকতাকে আত্মশক্তিতে রূপান্তর করে তিনি নিজেকে গড়ে তুলেছেন একজন সফল ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর, তরুণ উদ্যোক্তা, দক্ষ গ্রাফিক্স ডিজাইনার ও ভিডিও এডিটর হিসেবে।

সিয়ামের পৈতৃক নিবাস নদীবিধৌত হবিগঞ্জের আজমিরীগঞ্জে হলেও তার জন্ম, শৈশব ও শিক্ষাজীবন কেটেছে সাভারের খাগানের সবুজ-শ্যামল পরিমণ্ডলে। খাগানের মাটিতে বেড়ে ওঠার সুবাদে এই জনপদের আবেগ ও সংস্কৃতি তার খুব চেনা। তাই ডিজিটাল দুনিয়ায় নিজস্ব পরিচিতি গড়ার পাশাপাশি নিজের প্রিয় গ্রাম ও সাভার অঞ্চলকে পজিটিভলি তুলে ধরার উদ্যোগ নিয়েছেন তিনি।

তবে সিয়ামের এই সাফল্যের পথ মসৃণ ছিল না। গতানুগতিক ধারার বাইরে গিয়ে প্রযুক্তিনির্ভর সৃজনশীল কাজ ও কনটেন্ট তৈরি শুরু করলে তাকে শুনতে হয়েছে নানা কটূক্তি। তবে সব প্রতিকূলতায় সিয়ামের ঢাল হয়ে দাঁড়িয়েছিল তার পরিবার। পরিবারের সীমাহীন আস্থা ও সমর্থনকে সম্বল করে তিনি সব সমালোচনাকে ভুল প্রমাণ করেছেন।


বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তথ্যবহুল ও আকর্ষণীয় ভিডিও নির্মাণের মাধ্যমে হাজারো মানুষের নজর কেড়েছেন সিয়াম। নিজের কনটেন্টের জন্য গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিংয়ের কাজ তিনি নিজেই করেন। সিয়ামের এই আত্মবিশ্বাস ও পথচলা সাভারের অন্যান্য পিছিয়ে পড়া তরুণদের জন্যও এক বড় অনুপ্রেরণা।

আরও পড়ুন

সর্বশেষ