পটুয়াখালী জার্নালিস্টস ফোরামের সভাপতি নাবিল, সাধারণ সম্পাদক আমিনুল

ঢাকায় কর্মরত পটুয়াখালী জেলার সাংবাদিকদের সংগঠন ‘পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ), ঢাকা’র বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ২০২৬-২০২৮ দ্বি-বার্ষিক মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনের মাধ্যমে এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম। ‎শুক্রবার ঢাকা রিপোটার্স ইউনিটির ক্র্যব মিলনায়তনে এই নির্বাচন […]

কটু কথা জয় করে সাভারের খাগানকে ডিজিটাল দুনিয়ায় ব্র্যান্ডিং করছেন তরুণ সিয়াম

প্রতিকূলতা আর চারপাশের মানুষের কটু কথাকে জয় করে নিজের মেধা ও ইচ্ছাশক্তি দিয়ে সমাজকে বদলে দেওয়ার গল্প খুব একটা চোখে পড়ে না। তবে সেই কঠিন বাস্তবতাকে জয় করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান গ্রামের তরুণ আশিকুর রহমান সিয়াম। সামাজিক ও মানসিক কোনো বাধাই তাকে দমাতে পারেনি; বরং চারপাশের নেতিবাচকতাকে আত্মশক্তিতে রূপান্তর করে […]

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’, বদলাবে নাম—অপরিবর্তিত থাকবে সেবা

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করেছে। সোমবার (১৭ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ডটি উন্মোচন করেছে রবি আজিয়াটা পিএলসি। রবি আজিয়াটার পক্ষ থেকে জানানো হয়েছে, ১৬ বছরের যাত্রা শেষে নতুন পরিচয়ে সামনে এসেছে ‘সার্কেল’। তবে ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও গ্রাহকদের সঙ্গে অপারেটরের সম্পর্ক এবং বিদ্যমান সেবাগুলোতে কোনো […]

হোটেল বা ট্রায়াল রুমে গোপন ক্যামেরা আছে কি না বুঝবেন যেভাবে

প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে ক্ষুদ্রাকৃতির গোপন ক্যামেরার ব্যবহারও বেড়েছে। যদিও অধিকাংশ হোটেল, রিসোর্ট, গেস্টহাউস ও শপিং মল গ্রাহকদের ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেয়, তবুও বিশ্বের বিভিন্ন দেশে হোটেল রুম, ভাড়া বাসা কিংবা ট্রায়াল রুমে গোপনে ক্যামেরা বসানোর বিচ্ছিন্ন ঘটনা সামনে এসেছে। তাই সচেতন থাকা এবং কিছু সাধারণ বিষয় খেয়াল করা জরুরি। হোটেল বা […]

সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট নয়, তথ্যনির্ভর ও নিরপেক্ষ হওয়া উচিত: তথ্যমন্ত্রী

ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সময়ে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধ করে জনগণকে সঠিক তথ্য পৌঁছে দেওয়া গণমাধ্যমের সবচেয়ে বড় দায়িত্ব। তিনি মনে করেন, সাংবাদিকদের কোনো ধরনের অ্যাক্টিভিস্টের ভূমিকায় না গিয়ে তথ্য-উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করা উচিত। শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত ‘দক্ষিণ এশিয়ার গণমাধ্যম কি ভিন্ন ভিন্ন […]

ময়মনসিংহে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন উপলক্ষে জমকালো র‍্যাল

ময়মনসিংহে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন উপলক্ষে জমকালো র‍্যাল

ময়মনসিংহে দেশের জনপ্রিয় ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২৪এর গ্রান্ড র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে নগরীর টাউন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আয়োজনে র‍্যালীটি শুরু হয়ে নগরীর জিরো পয়েন্ট ঘুরে সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হয়। র‍্যালীতে হাতি, ঘোড়ার গাড়ি ও পালকি সাজানো থাকায় এটি আরও বর্ণাঢ্য হয়ে ওঠে। পাশাপাশি আদিবাসী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য […]

ভুয়া ই-অ্যাপোস্টিল সাইটে ফাঁস হাজারো নাগরিকের গোপন তথ্য

বিদেশে পড়াশোনা, চাকরি কিংবা ব্যবসার কাজে প্রয়োজনীয় সরকারি নথি সত্যায়নের জন্য ই-অ্যাপোস্টিল সেবায় আবেদন করতে গিয়ে অন্তত ১ হাজার ১০০ নাগরিকের সংবেদনশীল তথ্য ফাঁস হওয়ার ঘটনা সামনে এসেছে। সরকারি প্ল্যাটফর্মের আদলে তৈরি একটি ভুয়া ওয়েবসাইটে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, বিয়ের সনদ, শিক্ষা সনদসহ নানা গুরুত্বপূর্ণ নথি উন্মুক্ত অবস্থায় পাওয়া গেছে। কীভাবে ঘটল তথ্যফাঁস ভুক্তভোগীদের বড় একটি […]

আবহাওয়ার আগাম বার্তায় জনপ্রিয় হচ্ছে নির্ভরযোগ্য ওয়েদার অ্যাপ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে পৃথিবীর আবহাওয়া আগের চেয়ে অনেক বেশি অনিশ্চিত হয়ে উঠেছে। হঠাৎ ঝড়, ভারী বৃষ্টি, বজ্রপাত কিংবা দমকা হাওয়ার মতো পরিস্থিতি আজ বিশ্বজুড়ে জনজীবনকে অস্থির করে তুলছে। বাংলাদেশেও সাম্প্রতিক সময়ে ভূমিকম্প আতঙ্কের পাশাপাশি দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার প্রতি মানুষের আগ্রহ ও সতর্কতা বেড়েছে। এই বাস্তবতায় আবহাওয়ার তথ্য জানাতে সক্ষম স্মার্ট ওয়েদার অ্যাপগুলোর প্রতি ব্যবহারকারীদের ঝোঁক […]

যুক্তরাষ্ট্রে রোবোবোট চ্যালেঞ্জে বাংলাদেশের ‘টিম বেঙ্গলবোট’

বাংলাদেশের শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তিগত দক্ষতার নতুন এক দৃষ্টান্ত তৈরি করেছে ‘টিম বেঙ্গলবোট’। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ রোবোবোট প্রতিযোগিতা ২০২৬–এ অংশ নেওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই বহুমাত্রিক দল। এমআইটি, স্ট্যানফোর্ডসহ বিশ্বের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিযোগীদের সঙ্গে একই মঞ্চে দাঁড়ানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে ৩৪ সদস্যের টিম বেঙ্গলবোট। দলে রয়েছে ষষ্ঠ […]

গুগলের বদলে সার্চে এখন জেন জির ভরসা ইনস্টা–টিকটক

ডিজিটাল যুগের তথ্য খোঁজার ধারা দ্রুত বদলে যাচ্ছে। আগে যেখানে তথ্য সার্চ মানেই গুগল ছিল প্রথম পছন্দ, সেখানে এখন নতুন প্রজন্ম জেন জি ঝুঁকছে ইনস্টাগ্রাম ও টিকটকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের দিকে। তাদের পছন্দ–অভ্যাসে এই পরিবর্তন বৈশ্বিক সার্চ ইকোসিস্টেমে নতুন প্রতিযোগিতা তৈরি করেছে। গবেষণায় দেখা যাচ্ছে, জেন জি–এর প্রায় ৪৫ শতাংশ ব্যবহারকারী যেকোনো সার্চের ক্ষেত্রেই […]