গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর প্রশ্ন তুলেছেন, বিএনপি যদি জামায়াতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক থেকে সরে আসে, তাহলে দলটি ভবিষ্যতে রাজনীতি করতে পারবে কি না।
মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।
নুরুল হক নুর লেখেন, ‘আ.লীগ তো জামায়াতকে নিষিদ্ধ করেই গেছে। বিএনপি যদি জামায়াতের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, জামায়াত রাজনীতি করতে পারবে?’
তিনি আরও লেখেন, ‘জামায়াতের মূর্খ নেতাকর্মীরা কি এ কথা উপলব্ধি করতে পারে?’
জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সমালোচনা করে নুর বলেন, ‘জামায়াত-শিবিরের অতিউৎসাহী কর্মীরা যতোই লাফালাফি করুক, জামায়াত কখনোই এদেশের কোনো মেইনস্ট্রিম রাজনৈতিক দল হয়ে উঠতে পারবে না।’