🏠︎ » সারাদেশ » ঢাকা » সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও হওয়ায় ডা. আলমগীর হোসেনকে সংবর্ধনা

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও হওয়ায় ডা. আলমগীর হোসেনকে সংবর্ধনা

মেডিসিন, গ্যাস্ট্রো ও এন্ডোক্রাইন বিশেষজ্ঞ ডা. মো. আলমগীর হোসেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে দায়িত্ব পাওয়ায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সম্প্রতি রাজাসন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ডা. মো. আলমগীর হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ডা. আলমগীর হোসেনকে সংবর্ধনা প্রদান করেন রাজাসন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন এসময় তিনি তাঁর নতুন দায়িত্বে সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মা ও শিশু মেডিসিন বিশেষজ্ঞ ডা. শাহরিন সারোয়ার এবং চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. মো. মেহেদী হাসান।

জানা গেছে, ডা. মো. আলমগীর হোসেন, ডা. শাহরিন সারোয়ার ও ডা. মো. মেহেদী হাসান নিয়মিতভাবে রাজাসন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন।

অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। এ সময় রাজাসন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে ডা. মো. আলমগীর হোসেনের নতুন দায়িত্বের জন্য আন্তরিক শুভকামনা জানানো হয়।

আরও পড়ুন

সর্বশেষ