🏠︎ » মতামত » পত্নীতলায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক

পত্নীতলায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১৫ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. নেহাত হোসেন (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) রাতে উপজেলার পূর্ব পাটিচড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানা পুলিশের একটি দল নেহাত হোসেনের নিজ বাড়ির সামনে হিয়ারিং সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় তার হেফাজত থেকে ১৫ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক নেহাত হোসেন পূর্ব পাটিচড়া গ্রামের মো. তরিকুল ইসলামের ছেলে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতের নির্দেশে তাকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিশেষ প্রতিনিধি: মো. আব্দুল গফুর, পত্নীতলা উপজেলা, নওগাঁ।

আরও পড়ুন

সর্বশেষ