বাংলাদেশ খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ রায়হান উদ্দিন ফকির

বাংলাদেশ খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ রায়হান উদ্দিন ফকির

স্পোর্টস ডেস্ক: দেশের অন্যতম ঐতিহ্যবাহী খেলা খো খোকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয়ে বাংলাদেশ খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রায়হান উদ্দিন ফকির। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) অনুমোদিত ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটিতে তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। ক্রীড়াঙ্গনে এ নিয়োগকে খো খো খেলার উন্নয়ন ও বিকাশে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন […]

ত্রিশালে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ বৃদ্ধ বাবা-মা, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মাদক সেবন করে দীর্ঘদিন ধরে বৃদ্ধ বাবা-মার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।শনিবার (৪ জুলাই) ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আকরামুল ইসলাম (৩৪) উপজেলার শাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের বাসিন্দা […]

দুর্গাপুরে জোর করে কেটে ফেললো চলাচলের রাস্তা, চরম দুর্ভোগে জনসাধারণ

দুর্গাপুরে জোর করে কেটে ফেললো চলাচলের রাস্তা, চরম দুর্ভোগে জনসাধারণ

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে জনগণের চলাচলের রাস্তা কেটে ফেলায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় এলাকাবাসী। সম্প্রতি উপজেলার বাকলজোড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে পাইকপাড়া গ্রামে জনসাধারণের নিত্যদিনের চলাচলের কাচা রাস্তা কেটে ফেলার ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয় এলাকাবাসী ক্ষোভ জানিয়েছে। সরেজমিন গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন যাবত সরকারী অনুদানে পাইকপাড়া মৌজাধীন রাস্তাটি […]

সক্ষমতার বড় পরীক্ষা: উচ্চ রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে কতটা প্রস্তুত সরকার ?

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকার মোট ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর মাধ্যমে আদায়ের লক্ষ্য ৬ লাখ ৪ হাজার কোটি টাকা, যা মোট রাজস্ব আয়ের প্রায় ৮৭ শতাংশ। এমন উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা দিলেও, বর্তমান বাস্তবতায় তা অর্জন কতটা সম্ভব—সে প্রশ্ন সামনে […]

কক্সবাজার উত্তর রুমালিয়ারছড়ায় ভাড়া বাসায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিহত তরুণীর নাম আরিফা আক্তার মুন্নি (২৩)। তিনি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ঠাকুরদাস লক্ষীপুর এলাকার মো. আলী আহমদের মেয়ে। পুলিশ জানায়, উত্তর রুমালিয়ারছড়ার এয়াজ ম্যানশনের ষষ্ঠ তলার একটি ব্যাচেলর ভাড়া বাসায় একা থাকতেন মুন্নি। সোমবার (২৭ এপ্রিল) দুপুর থেকে বিকেলের মধ্যে কোনো একসময় তিনি কক্ষের দরজা বন্ধ করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ […]

গণতন্ত্র ধরে রাখতে হলে রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন ঘটাতে হবে : ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোণা ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ তার হারানো গণতন্ত্র ফিরে পেয়েছে। এখন সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শনিবার (২৫ এপ্রিল) নেত্রকোণা সদর উপজেলার আমতলা ইউনিয়নে সাত কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন […]

বারহাট্টায় শিশু তুবা হত্যার ঘটনায় এখনো  অধরা আসামি, মানববন্ধনে তীব্র ক্ষোভ

বারহাট্টায় শিশু তুবা হত্যার ঘটনায় এখনো অধরা আসামি, মানববন্ধনে তীব্র ক্ষোভ

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় শিশু তাহিয়া তানজিন তুবা (৯) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (১ এপ্রিল) উপজেলার আটপাড়া মোড়ে স্থানীয় সচেতন নাগরিক ও শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।  নিহত তুবা বারহাট্টার বিক্রমশ্রী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। এই হত্যাকান্ডের ঘটনায় এক […]

উন্নত প্যাকেজিং প্রযুক্তির মাধ্যমে ইউনানী ওষুধের মানোন্নয়নে ঢাকায় সেমিনার অনুষ্ঠিত

দেশের ইউনানী ওষুধ শিল্পের গুণগত মান, পণ্যের নিরাপত্তা এবং বৈশ্বিক মানদণ্ড নিশ্চিত করার লক্ষ্যে আজ শনিবার রাজধানীর রমনায় হামিদুর রহমান সিনহা লাউঞ্জ, ঢাকা ক্লাবে এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “উন্নত প্যাকেজিং প্রযুক্তির মাধ্যমে ইউনানী ওষুধের গুণগত মান, পণ্যের নিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক মানদণ্ড নিয়ন্ত্রণ অনুসরণ নিশ্চিতকরণ” শীর্ষক এই সেমিনারটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ ইউনানী […]

দুর্গাপুরে সিপিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, বৈষম্যমুক্ত রাষ্ট্রের আহ্বান

নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে কমরেড মণি সিংহ স্মৃতি যাদুঘর প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত যোদ্ধা এবং বিগত দিনে পার্টির আদর্শ সমুন্নত রাখতে গিয়ে আত্মত্যাগকারী […]

আলকাছ উদ্দিন মীরের প্রচারণায় উৎসাহী জনসমর্থনের ঢেউ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা ১ (দুর্গাপুর কলমাকান্দা) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মনোনীত কাস্তে মার্কার প্রার্থী আলকাছ উদ্দিন মীরের নির্বাচনী প্রচারণা ঘিরে ভোটার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। দুর্গাপুর ও কলমাকান্দার বিভিন্ন ইউনিয়নে কাস্তে মার্কার প্রচারণায় অংশগ্রহণ করছেন সিপিবির কেন্দ্রীয় সদস্য, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক কমরেড ডা. দিবালোক সিংহ। […]