🏠︎ » জাতীয় » হাত নেই, মুখ দিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়োগপত্র নিলেন আয়শা

হাত নেই, মুখ দিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়োগপত্র নিলেন আয়শা

ঢাকা: শারীরিক সীমাবদ্ধতা কখনোই স্বপ্নের পথে বাধা হতে পারে না—তারই অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন আয়শা আক্তার। দুই হাত না থাকা সত্ত্বেও চাকরি পেয়ে নিজের দৃঢ় মনোবলের পরিচয় দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে আয়শা আক্তারসহ দুইজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা তারেক রহমান তাঁদের নিয়োগপত্র প্রদান করেন।

অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্তটি ছিল, যখন দুই হাত না থাকায় আয়শা আক্তার প্রধানমন্ত্রীর দেওয়া নিয়োগপত্রটি মুখ দিয়ে গ্রহণ করেন। উপস্থিত সবার মধ্যে মুহূর্তটি গভীর আবেগের সৃষ্টি করে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এই উদ্যোগকে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ