🏠︎ » সারাদেশ » ময়মনসিংহ » নিখোঁজ সংবাদ: গফরগাঁওয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাদের সন্ধান চায় পরিবার

নিখোঁজ সংবাদ: গফরগাঁওয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাদের সন্ধান চায় পরিবার

ময়মনসিংহ জেলার গফরগাঁও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম খানের প্রথম সন্তান, গফরগাঁও ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাজিদুল হক (সাদ) গত ২৯ জুলাই ২০২৬ (বুধবার) থেকে নিখোঁজ রয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় সাদের বাবা গফরগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ছেলেটির কোনো খোঁজ না পাওয়ায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

কোনো সহৃদয়বান ব্যক্তি যদি সাজিদুল হক (সাদ)-এর সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করুন অথবা নিকটস্থ গফরগাঁও থানায় অবহিত করুন।

যোগাযোগ:

  • ০১৭১৩-৫৭৩৯৭৩
  • ০১৮২০-৮৩৩৭৬৯

গফরগাঁও থানা, ময়মনসিংহ

আরও পড়ুন

সর্বশেষ