ময়মনসিংহের ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছেন।
সোমবার(২৭ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত করেন। অভিযানে সঠিক কাগজপত্র না থাকায় মক্কা স্টোরকে ৫ হাজার টাকা এবং সাবিল মেশিনারিজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নষ্ট দই বিক্রির অভিযোগে আল-সৌদিয়া হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার ওপর দোকান বসিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা দোকানগুলোও সরিয়ে দেওয়া হয়। অভিযানে ফুলপুর থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।
অবিজান চলাকালে ম্যাজিস্ট্রেট বলেন, জনগণের স্বার্থে যে কোন অন্যায়-অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
তপু রায়হান রাব্বি || ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধি ||