🏠︎ » সারাদেশ » চট্টগ্রাম » টানা বর্ষণে কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে দু’জন নিহত; চারদিনে মৃতের সংখ্যা-২১

টানা বর্ষণে কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে দু’জন নিহত; চারদিনে মৃতের সংখ্যা-২১


টানা বর্ষণে কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন।
বৃহস্পতিবার ভোররাতে চকরিয়ার মছনিয়াকাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।


চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার জানান, মছনিয়াকাটা এলাকায় পাহাড় ধসে দুই সন্তানসহ এক গৃহবধূ মাটি চাপা পড়ার খবর পান তিনি। তাদের উদ্ধার করার পর দুই শিশুকে মৃত ঘোষণা করে চিকিৎসক। আর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে আহত মাকে।

এনিয়ে ভারী বৃষ্টিপাতে গত চারদিনে কক্সবাজার জেলায় পাহাড় ধসে ১৬ রোহিঙ্গা সহ ২১জনের মৃত্যু হয়েছে। যাদের বেশির ভাগই শিশু।

আরও পড়ুন

সর্বশেষ