বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম নানার মৃত্যুতে ময়মনসিংহ জেলা সমিতির নেতৃবৃন্দের শোক প্রকাশ

ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা, সাবেক ব্যাংক কর্মকর্তা এবং ঢাকাস্থ ভালুকা উপজেলা সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা নূরুল ইসলাম নানা আর আমাদের মাঝে নেই। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন নূরুল ইসলাম নানা। দেশপ্রেম, কর্মনিষ্ঠা ও সামাজিক […]

বাচসাস নির্বাচনে ২০ নভেম্বর ভোট, প্রতিদ্বন্দ্বিতায় দুই পূর্ণাঙ্গ প্যানেল

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০ নভেম্বর। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠেয় এই নির্বাচন ঘিরে সংগঠনটির সদস্যদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল দুটি হলো ‘আব্দুর রহমান-রাহাত সাইফুল পরিষদ’ এবং ‘দর্পণ-তেপান্তর পরিষদ’। উভয় পক্ষই সংগঠনের […]