🏠︎ » বিনোদন » বাচসাস নির্বাচনে ২০ নভেম্বর ভোট, প্রতিদ্বন্দ্বিতায় দুই পূর্ণাঙ্গ প্যানেল

বাচসাস নির্বাচনে ২০ নভেম্বর ভোট, প্রতিদ্বন্দ্বিতায় দুই পূর্ণাঙ্গ প্যানেল

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০ নভেম্বর। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠেয় এই নির্বাচন ঘিরে সংগঠনটির সদস্যদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল দুটি হলো ‘আব্দুর রহমান-রাহাত সাইফুল পরিষদ’ এবং ‘দর্পণ-তেপান্তর পরিষদ’। উভয় পক্ষই সংগঠনের উন্নয়ন, সদস্যদের অধিকার এবং পেশাগত স্বার্থ রক্ষার প্রত্যাশা নিয়ে ভোটের মাঠে নেমেছে।

‘আব্দুর রহমান-রাহাত সাইফুল পরিষদ’ থেকে সভাপতি পদে লড়ছেন আব্দুর রহমান। সাধারণ সম্পাদক পদে তার সঙ্গে রয়েছেন রাহাত সাইফুল। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রিমন মাহফুজ ও হামিদ মোহাম্মদ জসিম। সহ-সাধারণ সম্পাদক পদে আবু হোরায়রা মুরাদ, অর্থ সম্পাদক পদে সেঁজুতি কারজানা জামান রুম্পা এবং সাংগঠনিক সম্পাদক পদে মোস্তফা মতিহার প্রার্থী হয়েছেন।

এ ছাড়া আন্তর্জাতিক ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে আনিসুল হক রাশেদ, সংস্কৃতি ও মহিলা বিষয়ক সম্পাদক পদে ইশরাত জাহান স্বর্ণা, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে পার্থ আফজাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আমিনুর ইসলাম টিটন এবং দপ্তর সম্পাদক পদে মহিব আল হাসান নির্বাচনে অংশ নিচ্ছেন।

এই প্যানেলের কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হিসেবে রয়েছেন রাজু আলীম, সালাম মাহমুদ, শফিকুল আলম মিলন, রুহুল সাখাওয়াত, হাফিজুর রহমান, শাকিল হোসেন, মো. মাজহার বাবু, সুকন্যা আমির ও অরুণ শোভেব।

অন্যদিকে ‘দর্পণ-তেপান্তর পরিষদ’ থেকে সভাপতি পদে কামরুল হাসান দর্পণ এবং সাধারণ সম্পাদক পদে আহমেদ তেপান্তর প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্যানেলের সহ-সভাপতি পদে রয়েছেন শাহাবুদ্দিন মজুমদার ও আনজুমান আরা শিমুল। অর্থ সম্পাদক পদে বাবুল হৃদয় এবং সাংগঠনিক সম্পাদক পদে রুহুল আমিন ভূঁইয়া নির্বাচনে অংশ নিচ্ছেন।

এ ছাড়া আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক পদে নিশক তারেক আজিজ, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক পদে লিপিকা সরকার লিপি, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে জাহাঙ্গীর বিপ্লব, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তৌফিক অপু এবং দপ্তর সম্পাদক পদে রিয়েল তময় প্রার্থী হয়েছেন।

এই পরিষদের কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সালাম ফারুক, আল এহসান, দীপঙ্কর দীপক, আল আমিন সেলিম, মনিরুজ্জামান অপূর্ব, নূরুল রহমান খান, সুমন চৌধুরী, আফসানা খানম (আশা) ও হাবিবুর রহমান।

বাচসাসের এই নির্বাচনকে ঘিরে সদস্যদের আলোচনায় গুরুত্ব পাচ্ছে সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রম। চলচ্চিত্র সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি সদস্যদের কল্যাণে নতুন কমিটি কী ধরনের উদ্যোগ নেয়, সেদিকেও নজর রয়েছে সবার।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নির্বাচনের মধ্য দিয়ে দায়িত্ব পাওয়া নেতৃত্ব সংগঠনের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি প্রবীণ ও নবীন সাংবাদিকদের মধ্যে সমন্বয় বাড়াবে। একই সঙ্গে সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে কার্যকর ভূমিকা রেখে বাচসাসের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করবে।

আগামী ২০ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে ভোটগ্রহণ শেষে নির্ধারিত হবে আগামী দুই বছরের জন্য বাচসাসের নেতৃত্ব। এখন ভোটারদের সমর্থন আদায়ে দুই প্যানেলের প্রার্থীদের প্রচার-প্রচারণা ও প্রস্তুতির দিকেই তাকিয়ে রয়েছেন সংগঠনটির সদস্যরা।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ