সৌদিতে নিহত ওমরাহযাত্রীর পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি ওমরাহযাত্রী মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরির পরিবারের পাশে দাঁড়িয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। নিহতের পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের আর্থিক সহায়তা দিয়েছেন তিনি। একই সঙ্গে নিহতের মরদেহ দাফন, পরিবারের স্থায়ী আবাসন এবং সন্তানদের শিক্ষার দায়িত্ব পালনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন ধর্মমন্ত্রী। গত ১৩ […]
গফরগাঁওয়ের বাড়বাড়ীয়া ইউনিয়নকে আধুনিক ও মাদকমুক্ত গড়ার অঙ্গীকার চেয়ারম্যান প্রার্থী আলহাজ আব্দুল্লাহ আল মামুন বাদলের

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ২ নং বাড়বাড়ীয়া ইউনিয়ন পরিষদকে আধুনিক, নিরাপদ, উন্নত ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ আব্দুল্লাহ আল মামুন (বাদল)। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কৃষকের স্বার্থ সংরক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাস্থ্য ও শিক্ষাসেবা সম্প্রসারণকে অগ্রাধিকার দিয়ে একটি উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেছেন তিনি। প্রায় […]
বন্ধ হচ্ছে ফেসবুকের পুরোনো রিচ, আসছে নতুন নিয়ম!

ফেসবুকে একটি পোস্ট প্রকাশের পর সেটি কত মানুষের কাছে পৌঁছাল, তা জানতে পেজ পরিচালকেরা এত দিন রিচের হিসাবের ওপর নির্ভর করতেন। সংবাদমাধ্যম থেকে শুরু করে অনলাইন ব্যবসা ও কনটেন্ট নির্মাতাদের কাছেও এই পরিসংখ্যান ছিল বেশ গুরুত্বপূর্ণ। তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা তাদের কনটেন্টের পারফরম্যান্স পরিমাপের পদ্ধতিতে পরিবর্তন আনছে। এর ফলে পেজের পুরোনো পরিসংখ্যানের সঙ্গে নতুন […]
আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা দেখছি না: স্পিকার

আগামী ১০ বছরেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা দেখছেন না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। নিজের রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে তিনি এমন ধারণা পোষণ করছেন বলে জানান। বৃহস্পতিবার সকালে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্পিকার। এ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনি […]
খালেদা জিয়ার মতো আমিও বিনা বিচারে কারাবরণ করেছি: মেঘনা আলম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথিত ভুয়া ফটোকার্ড ছড়ানোর প্রতিবাদ জানিয়েছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। এ ধরনের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেছেন, খালেদা জিয়ার কারাজীবনের ইতিহাস নিয়ে উপহাস করা উচিত নয়। একই সঙ্গে সাবেক সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে খালেদা জিয়ার কূটনৈতিক বৈঠক আয়োজনেও নিজের ভূমিকা ছিল বলে দাবি […]
প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগই ছিল সেরা পরামর্শ: ইশরাক হোসেন

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার ভিডিও নিয়ে বিতর্কের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে নতুন বক্তব্য দিয়েছেন ইশরাক হোসেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্তটি প্রথমে শাস্তি মনে হলেও পরে বুঝেছেন, এটি ছিল তার জীবনের অন্যতম সেরা পরামর্শ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা […]
সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, আটকা পড়েছেন ৩ হাজার পর্যটক

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুটি সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধে আটকা পড়েছেন প্রায় তিন হাজার পর্যটক। সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও কার্বারী অ্যাসোসিয়েশন নামে সংগঠন দুটি এ নিয়ে তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে দীঘিনালা-সাজেক সড়কের মাছালং ও উজোবাজারসহ কয়েকটি এলাকায় অবরোধের সমর্থনে টায়ার […]
প্রধানমন্ত্রীর সফর নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, রাজশাহীতে যুবক আটক

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরে ব্যবহৃত বাস নিয়ে ফেসবুকে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করার অভিযোগে আবু বকর নামে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আবু বকরকে আটক করার পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো […]