ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ২ নং বাড়বাড়ীয়া ইউনিয়ন পরিষদকে আধুনিক, নিরাপদ, উন্নত ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ আব্দুল্লাহ আল মামুন (বাদল)। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কৃষকের স্বার্থ সংরক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাস্থ্য ও শিক্ষাসেবা সম্প্রসারণকে অগ্রাধিকার দিয়ে একটি উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেছেন তিনি।
প্রায় ১০ দশমিক ৬০ বর্গকিলোমিটার আয়তনের বাড়বাড়ীয়া ইউনিয়নে রয়েছে ১৩টি গ্রাম ও ১৩টি মৌজা ও প্রায় ৫,৩৭১টি পরিবার। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইউনিয়নটির মোট জনসংখ্যা ২০,৭৪৫ জন। এর মধ্যে পুরুষ ৯ হাজার ৬৫৪ জন এবং নারী ১১ হাজার ৯১ জন গুগল তথ্য মতে! কৃষিনির্ভর এই জনপদের মানুষের জীবন-জীবিকা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রধান চালিকাশক্তি কৃষি। ফলে কৃষির উন্নয়ন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এ অঞ্চলের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কৃষি, যোগাযোগ ও কর্মসংস্থানে গুরুত্ব
চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ আব্দুল্লাহ আল মামুন বাদল কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, কৃষিপণ্য বাজারজাতকরণে সহায়তা এবং গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। পাশাপাশি রাস্তাঘাট সংস্কার, গুরুত্বপূর্ণ স্থানে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছেন।

ইউনিয়নের তরুণ ও বেকার জনগোষ্ঠীর জন্য কর্মমুখী প্রশিক্ষণ, পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পরিকল্পনার কথাও উল্লেখ করেছেন তিনি। তাঁর ঘোষিত পরিকল্পনা বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে।
স্বাস্থ্য ও শিক্ষাসেবার উন্নয়নের পরিকল্পনা
স্থানীয় মানুষের মৌলিক সেবা নিশ্চিত করার অংশ হিসেবে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, প্রাথমিক চিকিৎসাসহায়তা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণে সহায়তা এবং ডিজিটাল সেবা সম্প্রসারণের কথাও রয়েছে তাঁর প্রচারপত্রে।

নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা, ক্রীড়া ও বিনোদনের সুযোগ বৃদ্ধি এবং প্রবীণ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় বিভিন্ন কর্মসূচি গ্রহণের পরিকল্পনাও এতে অন্তর্ভুক্ত রয়েছে।
মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
বাড়বাড়ীয়া ইউনিয়নে মাদক, জুয়া, চুরি-ডাকাতি ও সন্ত্রাস প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেছেন এই প্রার্থী। পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহি এবং জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে স্থানীয় উন্নয়ন কার্যক্রম পরিচালনার প্রত্যয় তুলে ধরা হয়েছে তাঁর নির্বাচনী প্রচারণায়।

স্থানীয় সরকার ব্যবস্থায় নাগরিকদের প্রত্যাশা পূরণে শুধু উন্নয়নের প্রতিশ্রুতি নয়, বরং পরিকল্পনার বাস্তবায়ন, সেবার মানোন্নয়ন এবং জনসম্পৃক্ততা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। বিশেষ করে কৃষিনির্ভর বাড়বাড়ীয়া ইউনিয়নে কৃষকের স্বার্থ রক্ষা, তরুণদের কর্মসংস্থান, উন্নত যোগাযোগব্যবস্থা এবং মৌলিক নাগরিকসেবা নিশ্চিত করা এলাকার মানুষের জীবনমান উন্নয়নে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে।
চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ আব্দুল্লাহ আল মামুন (বাদল) তাঁর প্রচারণায় জনগণের দোয়া ও সমর্থন চেয়েছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাধারণ জনগণের কাছে নিরন্তর ছুটে চলেছেন প্রতিদিন। ঐতিহ্যবাহী বংশের সন্তান হিসেবে নির্বাচনী প্রচারণায় স্বজ্জন ও বিনয়ী হিসেবে ইতিমধ্যেই জনমনে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে।
উল্লেখ্য যে, ইউনিয়নে নারী ভোটারদের মাঝে ধর্ম ভীরু ও মার্জিত ব্যবহার এর কারণে স্বপক্ষে শক্ত জনমত গড়ে তুলতে সচেষ্ট হয়েছেন, যা নির্বাচনে বিজয়ী হতে অন্য প্রার্থীদের চেয়েও সহায়ক ভূমিকা পালন করবে। বিভিন্ন জনহিতকর কাজের মাধ্যমে সততা ও ন্যায় পরায়নতার স্বাক্ষর রেখেছেন।
সর্বোপরি বলা যায় যে, স্বচ্ছ ও ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে ইতিমধ্যেই যে উদ্দীপনা, জাগরণ ও জনসন্তোষ সৃষ্টি করে আশার আলো সঞ্চার করেছে, তার ধারাবাহিকতায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনাব, আব্দুল্লাহ্ আল মামুন বাদল বিজয়ের শেষ হাসি হাসি হাসবে বলে ইউনিয়ন বাসী দৃঢ়ভাবে বিশ্বাস করে।