হালুয়াঘাট সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত, মহাসড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ

ময়মনসিংহ প্রতিবেদক: ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিজিবির চোরাচালানবিরোধী অভিযানকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নোমান মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিজিবির এক সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে বাহিনীটি। যুবকের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে হালুয়াঘাট সদরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (১২ অক্টোবর) ভোরে উপজেলার তেলিখালী বিওপির আওতাধীন […]
কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার, পালালেন দুই সন্দেহভাজন

কক্সবাজার সদর উপজেলায় অভিযান চালিয়ে তিন লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুই সন্দেহভাজন পালিয়ে যান। এসআরবি-১৫-এর তথ্য অনুযায়ী, ১১ অক্টোবর ২০২৬ সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার সদর থানার দক্ষিণ খুরুলিয়া এলাকায় গোপন […]
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে ৩৫৩ জনকে আটক করেছে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। সোমবার সকালে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান। পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোরদের উৎপাতের অভিযোগ রয়েছে—এমন […]
ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা গণনা শুরু

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা হওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার ওজন নির্ধারণ ও গণনার কাজ শুরু হয়েছে। দীর্ঘ ছয় বছর পর এসব মূল্যবান সামগ্রীর হিসাব নির্ধারণে সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ কার্যক্রম শুরু হয়। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ট্রেজারিতে সংরক্ষিত নয়টি মাঝারি আকারের প্লাস্টিকের কনটেইনার ও ছয়টি সিলগালা […]
‘কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস’

কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং সমাজে তাদের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কন্যাশিশু কোনো বোঝা নয়; বরং তারা অফুরন্ত সম্ভাবনার উৎস। সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমিতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি […]
জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ করা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থ ও মানুষের কল্যাণে ব্যয় নিশ্চিত করতে কর্মকর্তাদের সতর্ক ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, গৃহীত উন্নয়ন প্রকল্প, ভবিষ্যৎ […]
আজ জানা যাবে ইউপি নির্বাচনের ধাপ ও সময়সূচি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কবে শুরু হবে এবং কোন ধাপে কখন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, তা আজ সোমবার জানাতে পারে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে কমিশন সভা করছে। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভা শুরু হয়। এতে অন্য […]
সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের পেশাগত অধিকার, চাকরির নিরাপত্তা এবং ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণমাধ্যমকর্মীদের যথাযথ অধিকার ও কল্যাণ নিশ্চিত করা না গেলে স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলা কঠিন। রোববার ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম, ঢাকা-এর সভাপতি মানিক মুনতাসির ও সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেনের […]