গ্রামীণ সড়ক নির্মাণে তিন বছরের ওয়ারেন্টি, নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতের সুপারিশ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে গ্রামীণ সড়ক নির্মাণের মান নিশ্চিত করতে ঠিকাদারদের কাছ থেকে তিন বছরের ওয়ারেন্টি জামানত নেওয়া এবং আর্সেনিকপ্রবণ এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ কে […]
মোদিকে ভারতের জন্য ‘অস্বস্তির কারণ’ বললেন অভিজিৎ দিপকে

আটকের প্রায় ২৪ ঘণ্টা পর মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কড়া সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য ‘অস্বস্তির কারণ’ বলে মন্তব্য করেছেন তিনি। রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিজিৎ দিপকে লেখেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য অস্বস্তির কারণ। এত বড় কাপুরুষ ও […]
‘ভয় পাইছে, ভয় পাইছে’—সাক্ষীকে উদ্দেশ করে পলক, আদালতে উত্তপ্ত বাক্যবিনিময়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্যগ্রহণকে কেন্দ্র করে সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও প্রসিকিউশনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। এ সময় সাক্ষীর বক্তব্য নিয়ে মন্তব্য করায় পলককে থামিয়ে সংযত থাকার এবং কম কথা বলার নির্দেশ দেন বিচারক। রোববার (১১ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক […]
বেনাপোল সীমান্ত দিয়ে দেশে আনা হলো সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ ভারতের কলকাতা থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে দেশে আনা হয়েছে। রোববার (১১ অক্টোবর) বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে কাস্টমস ও ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে মরদেহবাহী অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা দেয়। মরদেহ দেশে আনার পুরো প্রক্রিয়ায় বেনাপোল সীমান্তে সতর্ক […]
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় আটক চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াসও রয়েছেন। রোববার শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে দায়ের করা মামলায় আয়াসসহ চারজনকে গ্রেপ্তার দেখানো […]
আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ, মুক্তিযোদ্ধা দলের বিভাগীয় আহ্বায়ককে ঘিরে বিতর্ক

আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ততা এবং একাধিকবার দলটির মনোনয়ন চাওয়ার অভিযোগের মধ্যেই বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন পাবনার প্রকৌশলী ড. মুহাম্মদ ঈসমাইল হোসেন। তাকে ঘিরে এমন রাজনৈতিক অবস্থান পরিবর্তনের অভিযোগে পাবনায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তার নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বিএনপি নেতারাও। বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আসার পর তার পদ […]
স্থানীয় সরকার নির্বাচনে আরও সময় চায় বিএনপি, পূজার নিরাপত্তায় সতর্ক থাকার নির্দেশ

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আগে আরও কিছুটা সময় নিতে চায় বিএনপি। পাশাপাশি আসন্ন দুর্গাপূজা ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়ে বৈঠকটি […]
ফুলপুরে দুর্গাপূজা উপলক্ষে আনসার ভিডিপি সদস্যদের যাচাই-বাছাই

তপু রায়হান রাব্বি,ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ আসন্ন সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহের ফুলপুরে আনসার ও ভিডিপি সদস্যদের বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা বিধান এবং আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে শনিবার (১০ অক্টোবর) সকালে এই যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা […]