পটুয়াখালী-১ আসনের সাংসদ আলতাফ হোসেন চৌধুরীর সঙ্গে পিজেএফ নেতৃবৃন্দের মতবিনিময়

ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্ট ফোরামের (পিজেএফ) নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। আজ সকালে রাজধানীর গুলশানে আলতাফ হোসেন চৌধুরীর বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় পিজেএফ […]
উখিয়ায় কলেজছাত্রের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় মোহাম্মদ হানিফ (২১) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তার পরিবার। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাকবৈঠা এলাকার নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা জানান, সকাল ১১টার দিকে ঘরের ভেতর হানিফকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে দ্রুত তাকে উদ্ধার […]
কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল

কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান, পিবিআই কক্সবাজারের পুলিশ সুপার শফিউল সরওয়ার, পৌর প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক […]
রাতে এসিল্যান্ডের বাসায় নামজারির ফাইল হাতে নাইটগার্ড

আব্দুল মালেক,ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) বাসায় রাতে নামজারির ফাইল নিয়ে যাওয়ার ঘটনায় তাঁর বক্তব্যে অসংগতি দেখা দিয়েছে। ভূমি অফিসের এক নাইটগার্ড সাংবাদিকদের জানিয়েছেন, তিনি নামজারির ফাইল আনতে গিয়েছিলেন। তবে সহকারী কমিশনার (ভূমিসালাউদ্দিন বিশ্বাসপ্রথমে বলেন, ওই কর্মচারী তাঁর বাসায় বাজার দিতে গিয়েছিলেন। পরে নাইটগার্ডের বক্তব্য জানানো হলে তিনি বলেন, ক্যান্সারে আক্রান্ত […]
বেপরোয়া কিশোর গ্যাং: পৃষ্ঠপোষকদেরও আইনের আওতায় আনতে হবে

দেশের বিভিন্ন এলাকায় কিশোর অপরাধের বিস্তার এবং অপরাধী চক্রগুলোর বেপরোয়া কর্মকাণ্ড উদ্বেগজনকভাবে বাড়ছে। খুন, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক ব্যবসার মতো গুরুতর অপরাধে কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততার খবর প্রায়ই সামনে আসছে। এর পেছনে রাজনৈতিক কিংবা স্থানীয় প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগও রয়েছে। ফলে কেবল অপরাধে জড়িত কিশোরদের গ্রেপ্তার করলেই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়; তাদের নেপথ্যের পৃষ্ঠপোষকদেরও চিহ্নিত […]
২০২৭ সালে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয়

২০২৭ সাল থেকে দেশের চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে নতুন চারটি বিষয় যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। এর মধ্যে চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ বিষয় অন্তর্ভুক্ত করা হবে। মঙ্গলবার সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম […]
শিশুদের শৈশব নিরাপদ ও ভবিষ্যৎ সুরক্ষিত হতে হবে: ডা. জুবাইদা রহমান

শিশুদের শৈশব নিরাপদ ও ভবিষ্যৎ সুরক্ষিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা গেলে শিশুরা নতুন উদ্যমে নিজেদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে এগিয়ে যেতে পারবে। তিনি বলেন, প্রত্যেক শিশুর মধ্যেই অপার সম্ভাবনা ও প্রতিভা রয়েছে। সেই প্রতিভার বিকাশে শিশুদের জন্য উপযুক্ত পরিবেশ ও প্রয়োজনীয় […]
শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা-সংস্কৃতির সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

দেশের প্রতিটি শিশুর মধ্যে কোনো না কোনো প্রতিভা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি, সংগীত ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ শিশুদের দিতে হবে। তিনি বলেন, প্রতিটি শিশুর মধ্যে কোনো না কোনো গুণ রয়েছে। সেই গুণ বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ তৈরি করা গেলে তারা নিজেদের প্রতিভা বিকশিত করতে পারবে। […]
আবাসিক বাসায় অভিনব কায়দায় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক

নেত্রকোণা জেলা সদরে ভারতীয় চোরাই পণ্যের বড় চালান আটক করেছে পুলিশ। পৌর শহরের সাতপাই এলাকায় আবাসিক বাসার ভেতর গড়ে তোলা ভারতীয় নামীদামী প্রসাধনীর অবৈধ গুদামের সন্ধান পেয়ে সেখানে অভিযান চালিয়ে চোরাচালান চক্রের অন্যতম হোতা মোহাম্মদ কাউসারকে (৩২) হাতেনাতে আটক করে পুলিশ। রবিবার (৪ অক্টোবর) আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়। নেত্রকোণা মডেল থানার ওসি আবুল খায়ের […]
আপনারা আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার আমার কাছে বিজ্ঞাপন চাইবেন’-সাংবাদিককে এসিল্যান্ড

আব্দুল মালেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নামজারি কার্যক্রমের সূচকে প্রথম স্থান থেকে ষষ্ঠ স্থানে নেমে যাওয়ার খবর প্রকাশের পর এক সাংবাদিককে বিজ্ঞাপনের প্রসঙ্গ টেনে মন্তব্য করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। ওই সাংবাদিককে তিনি বলেছেন, ‘আপনারা আমার বিরুদ্ধে নিউজ করবেন আবার আমার কাছে বিজ্ঞাপন চাইবেন, এটা তো হতে পারে না।’ সরকারি দপ্তরের কার্যক্রম নিয়ে সংবাদ […]