🏠︎ » সারাদেশ » বরিশাল » পটুয়াখালী-১ আসনের সাংসদ আলতাফ হোসেন চৌধুরীর সঙ্গে পিজেএফ নেতৃবৃন্দের মতবিনিময়

পটুয়াখালী-১ আসনের সাংসদ আলতাফ হোসেন চৌধুরীর সঙ্গে পিজেএফ নেতৃবৃন্দের মতবিনিময়

ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্ট ফোরামের (পিজেএফ) নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

আজ সকালে রাজধানীর গুলশানে আলতাফ হোসেন চৌধুরীর বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় পিজেএফ নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একই সঙ্গে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী।

মতবিনিময়কালে পটুয়াখালী জেলার সার্বিক উন্নয়ন, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। জেলার উন্নয়নে জনমতের গুরুত্ব তুলে ধরে আলতাফ হোসেন চৌধুরী বলেন, পটুয়াখালীর উন্নয়নে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের আরও অগ্রণী ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তিনি পটুয়াখালীর উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, সরকারের পক্ষ থেকেও উন্নয়ন কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করার চেষ্টা থাকবে।

মতবিনিময়কালে পিজেএফ নেতৃবৃন্দ জানান, পটুয়াখালীর অঞ্চলভিত্তিক উন্নয়ন রূপরেখা ও এর বাস্তবায়ন নিয়ে একটি সেমিনার আয়োজনের পরিকল্পনা রয়েছে সংগঠনটির। এ উদ্যোগ বাস্তবায়নে জনপ্রতিনিধি হিসেবে আলতাফ হোসেন চৌধুরীর সহযোগিতা কামনা করেন তারা।

এ বিষয়ে তিনি পিজেএফের উদ্যোগের প্রশংসা করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে পিজেএফ সভাপতি বদরুল আলম নাবিল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহসভাপতি জওহার ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক তাইমুন ইসলাম রায়হান, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান সজিব, নির্বাহী সদস্য রিপন হাওলাদার এবং সদস্য মাসুদ রানা ঝুমুর উপস্থিত ছিলেন।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ