ঈশ্বরগঞ্জে ডা. আবুল হোসেন জুলমতের স্মরণে শোকসভা অনুষ্ঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বড়হিত ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক প্রয়াত ডা. আবুল হোসেন জুলমতের রুহের মাগফিরাত ও আত্মার শান্তি কামনায় শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বাদ আসর বড়হিত ইউনিয়ন বিএনপির উদ্যোগে সূর্যের বাজারে অবস্থিত দলের অস্থায়ী কার্যালয়ে এ শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।শোকসভা ও দোয়া মাহফিল উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা […]
ফুলপুরে আয়কর ও ভ্যাট পরামর্শ কেন্দ্রের উদ্বোধন

ময়মনসিংহের ফুলপুরে আয়কর ও ভ্যাট সংক্রান্ত পরামর্শ ও সেবা প্রদানের লক্ষ্যে অ্যাডভোকেট নজরুল ইসলাম ইসমাইলের ব্যক্তিগত আয়কর ও ভ্যাট পরামর্শ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) এ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। বিশেষ অতিথি […]
জেদ্দায় ক্ষেপণাস্ত্র আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবের জেদ্দায় ক্ষেপণাস্ত্র আতঙ্কে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে সৌরভ ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতের স্বজনেরা। নিহত সৌরভ ইসলাম নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর গ্রামের আমিরুল ইসলাম ও রেনু বেগম দম্পতির একমাত্র ছেলে। তিনি জেদ্দায় আলসাইম […]
র্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু করল এসআরবি

দীর্ঘদিনের আলোচনা-সমালোচনার পর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন বিশেষায়িত ইউনিটের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে নতুন নামে কার্যক্রম পরিচালনা করছে বাহিনীটি। বাহিনীপ্রধান আহসান হাবীব পলাশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে গেজেট প্রকাশিত হয়েছে। র্যাবের নাম পরিবর্তন করে বুধবার থেকেই […]
অসদাচরণের অভিযোগে পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি ও সাবেক পুলিশ সুপার মো. আপেল মাহমুদকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সাবেক পুলিশ সুপার মো. আপেল মাহমুদের বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী […]
তরুণ উদ্যোক্তাদের জামানত ছাড়াই ‘ই-লোন’ দেবে সরকার: মাহ্দী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য জামানত ছাড়াই ‘ই-লোন’ সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে প্রতিবছর ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে ২০ লাখ টাকা করে ঋণ দেওয়ার ব্যবস্থাও চালু করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান তিনি। সাংবাদিক সম্মেলনে মাহ্দী আমিন বলেন, […]
সিলেটে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রকোপ। আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। মৃত শিশুরা হলো—সামিহা (৩ বছর ৬ মাস), পরশ (১৮ মাস) ও ইলমা (৭ মাস)। তাদের মধ্যে […]
২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

২০২৭ শিক্ষাবর্ষের নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’ পাঠ্যপুস্তকে নতুন অধ্যায় হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধ যুক্ত হচ্ছে। একই সঙ্গে ওই সময়ের একটি ঐতিহাসিক ডায়েরির ছবিও পাঠ্যবইয়ে সংযোজনের উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বিষয়টির চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা বাসসকে […]
স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে তার ঢাকা ছাড়ার কথা ছিল। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। মির্জা আব্বাসের সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী এবং […]