আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়’ প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। একই প্রতিযোগিতার ৩০ পারা হিফজ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের আরেক প্রতিনিধি হাফেজ মাহমুদুল হাসান আশরাফী। বুধবার (১৯ আগস্ট) মক্কার পবিত্র মসজিদুল হারামে আয়োজিত বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে […]
২২ আগস্ট থেকে সারা দেশে শুরু কলেরা টিকাদান ক্যাম্পেইন

কলেরা প্রতিরোধে আগামী ২২ আগস্ট থেকে সারাদেশে শুরু হচ্ছে ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬’। প্রথম ধাপে ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টিকা দেওয়া হবে। বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অডিটরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ কর্মসূচির আনুষ্ঠানিক […]
স্বামীর মরদেহ দেখে অশ্রুসিক্ত দীপু মনি

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ডা. দীপু মনি কারাবন্দি অবস্থায় ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ দেখতে ঢাকার বাসভবনে পৌঁছেছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। সকাল সোয়া ৯টার দিকে তিনি রাজধানীর কলাবাগানের বাসভবনে […]
সারাদেশে সাড়ে ৭ মাসে ১২৩ গুলির ঘটনা, নিহত ৫৯

চলতি বছরের সাত মাস ১৯ দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অন্তত ১২৩টি গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫৯ জন এবং আহত হয়েছেন ১৪০ জন। সবচেয়ে বেশি গুলির ঘটনা ঘটেছে খুলনায়। এরপর রয়েছে চট্টগ্রাম ও ঢাকা। রাজধানীর মিরপুরের ১১ নম্বর সেকশনের বি-ব্লকে গত ৭ আগস্ট বিকেলে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন বিএনপি নেতা ও […]
বগুড়ায় মেয়েকে ধর্ষণের মামলায় বাবার মৃত্যুদণ্ড

বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের মামলায় আব্দুল খালেক (৫১) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বগুড়া শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ মারুফ হোসেন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক শেরপুর উপজেলার বাগড়া বস্তি এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত […]
নারী নির্যাতন ও যৌতুক মামলায় কারাগারে জামালপুরের বিএনপি নেতা

ময়মনসিংহে নারী নির্যাতন ও যৌতুকের মামলায় কারাগারে রয়েছেন জামালপুর সদর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাব্বির আহম্মেদ। তার বিরুদ্ধে জামালপুর আদালতে ধর্ষণের অভিযোগে আরও একটি মামলা রয়েছে। বর্তমানে ওই মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। সাব্বির আহম্মেদ জামালপুর সদর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি জামালপুর পূর্ব ছাত্রদলের আহ্বায়ক ছিলেন। মামলার […]
নয় মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে ইমরান খানের সাক্ষাৎ

কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নয় মাস পর প্রথমবারের মতো তার বোন ও স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি এই নেতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যে দেশটির সুপ্রিম কোর্ট সাপ্তাহিক পারিবারিক সাক্ষাতের অনুমতি দেওয়ার পর এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ২০২৩ সাল থেকে বিভিন্ন মামলায় আদিয়ালা কারাগারে বন্দি […]