ফুলপুরে ইয়াবা ও হেরোইনসহ দুই যুবক গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আটটি ইয়াবা ট্যাবলেট ও দুই পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জুলাই) রাত পৌনে ১০টায় থানার একটি দল উপজেলার দ্বারাকপুর গ্রামে মো. এরশাদ মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে […]

জাতীয় চ্যাম্পিয়ন, তবু নেই খেলার মাঠ

ময়মনসিংহ অফিস:জাতীয় পর্যায়ে কাবাডি খেলায় চারবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার পলশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। স্থানীয় ও জেলা পর্যায়েও খেলাধুলায় রয়েছে বিদ্যালয়টির সুনাম। তবে দীর্ঘদিন ধরেই একটি মানসম্মত খেলার মাঠের অভাবে বাধাগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীদের অনুশীলন ও অন্যান্য খেলায় অংশগ্রহণ। ১৯৯৩ সালে মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের পলশা গ্রামে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। শুরু থেকেই […]

হোটেল বা ট্রায়াল রুমে গোপন ক্যামেরা আছে কি না বুঝবেন যেভাবে

প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে ক্ষুদ্রাকৃতির গোপন ক্যামেরার ব্যবহারও বেড়েছে। যদিও অধিকাংশ হোটেল, রিসোর্ট, গেস্টহাউস ও শপিং মল গ্রাহকদের ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেয়, তবুও বিশ্বের বিভিন্ন দেশে হোটেল রুম, ভাড়া বাসা কিংবা ট্রায়াল রুমে গোপনে ক্যামেরা বসানোর বিচ্ছিন্ন ঘটনা সামনে এসেছে। তাই সচেতন থাকা এবং কিছু সাধারণ বিষয় খেয়াল করা জরুরি। হোটেল বা […]

কওমি মাদ্রাসা-সংক্রান্ত অভিযোগে কেন্দ্রীয় পর্যবেক্ষণ সেল ও বিশেষ হটলাইন চালুর সিদ্ধান্ত

ঢাকা: কওমি মাদ্রাসা-সংক্রান্ত অভিযোগ গ্রহণ, তথ্য-উপাত্ত সংগ্রহ, ফ্যাক্ট-চেকিং এবং তদারকি কার্যক্রম আরও জোরদার করতে কেন্দ্রীয় ‘কওমি মাদ্রাসা পর্যবেক্ষণ সেল’ গঠন এবং একটি বিশেষ হটলাইন চালুর সিদ্ধান্ত নিয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত সহায়তা নিশ্চিত করতে অভিজ্ঞ আইনজীবীদের সমন্বয়ে একটি লিগ্যাল প্যানেল গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বুধবার (২৯ জুলাই) রাজধানীতে আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে […]

যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের আলোচিত ডেভিড ইমন

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত তিনটার দিকে যশোরের কোতয়ালির ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। যশোর জেলা গোয়েন্দা পুলিশের চারটি টিম […]

সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

ঢাকা: পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর নতুন প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। বুধবার (২৯ জুলাই) রাজধানীর সিআইডি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবু তালেব। এর আগে, গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক […]

মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

নাইক্ষ্যংছড়ি || বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে আব্দুল করিম (২৫) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার বাম পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ ৪৬-৪৭ নম্বর সীমান্ত পিলারের মধ্যবর্তী এলাকা থেকে মিয়ানমারের […]

বন্যার ক্ষত বুকে নিয়ে স্বাভাবিক জীবনে ফেরার লড়াই জেসমিনের

পেকুয়া || কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় বন্যার পানি নেমে গেলেও অসংখ্য মানুষের জীবনে রেখে গেছে দুর্বিষহ স্মৃতি ও অপূরণীয় ক্ষতি। সেই ক্ষত বুকে নিয়েই তিন সন্তানকে আগলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন মেহেরনামা চৈরভাঙ্গা এলাকার গৃহবধূ জেসমিন আক্তার। বন্যার তীব্র স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে তার বসতঘর, নষ্ট হয়েছে সংসারের সামান্য সম্বল। এখন ভাঙাচোরা ঘরের বিভিন্ন অংশ […]

দাম বাড়ায় রাজশাহীতে ফিরছে ‘সোনালি আঁশের’ সুদিন, বাড়ছে পাট চাষে কৃষকের আগ্রহ

রাজশাহী প্রতিনিধি: একসময় ন্যায্যমূল্য না পাওয়া, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং পাটকল বন্ধ হয়ে যাওয়ার কারণে ‘সোনালি আঁশ’খ্যাত পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন অনেক কৃষক। তবে সময়ের সঙ্গে সেই চিত্র বদলাতে শুরু করেছে। বিশ্ববাজারে পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বৃদ্ধি, প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার এবং চলতি মৌসুমে পাটের ভালো দাম সব মিলিয়ে রাজশাহীতে আবারও বাড়ছে […]