সদর দপ্তর নিয়ে বিরোধ: ফটিকছড়িতে ৪৮ ঘণ্টার হরতাল, মহাসড়কে যান চলাচল কার্যত বন্ধ

চট্টগ্রাম ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নির্ধারণকে কেন্দ্র করে টানা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদের আহ্বানে রোববার (২৬ জুলাই) সকাল থেকে কর্মসূচি শুরু হলে ঢাকা-ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ি অংশে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। হরতালের সমর্থনে সকাল থেকেই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল এবং […]
শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে ধস্তাধস্তি, ছড়িয়ে পড়েছে ভিডিও

ঢাকা: রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনকে ঘিরে ধস্তাধস্তি ও উত্তেজনার ঘটনা ঘটেছে। রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন শেষে মাজার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। […]
স্ত্রীকে সঙ্গে নিয়ে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সরকারি বাসভবন ও কার্যালয় বঙ্গভবন ত্যাগ করেছেন। রোববার (২৬ জুলাই) দুপুরে স্ত্রী রেবেকা সুলতানাকে সঙ্গে নিয়ে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন। বঙ্গভবন সূত্রে জানা গেছে, দুপুর ২টা ২৩ মিনিটে সাবেক রাষ্ট্রপতির গাড়িবহর বঙ্গভবন থেকে গুলশানের গ্রিন ভিলা বাসভবনের উদ্দেশে যাত্রা করে। গত শুক্রবার (২৪ জুলাই) […]
ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা

ময়মনসিংহের ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে রবিবার(২৬ জুলাই) সকালে এই কর্মসূচি পরিচালিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে পৌরসভার গোল চত্বর ও এর আশপাশের এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয় । পরিচ্ছন্নতা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান ও […]
উখিয়ার পালংখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশাল কর্মী সমাবেশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কক্সবাজার জেলা শাখার আওতাধীন উখিয়ার পালংখালী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে শনিবার (২৫ জুলাই) পালংখালী ইউনিয়নে একটি ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ইউনিয়নের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থেকে শিক্ষা, শৃঙ্খলা ও দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। সমাবেশ শেষে […]
নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

ময়মনসিংহ নেত্রকোণা জেলা সদরে নিজ ঘর থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা। রবিবার (২৬ জুলাই) নিহতের লাশ উদ্ধার করা হয়। শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে ভোরের মধ্যে যেকোনো সময়ে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন নেত্রকোণা মডেল থানার ওসি আবুল খায়ের। […]
মাদারীপুরের শিবচরে জুলাই ছাত্র হত্যা মামলার আসামিদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভা

মাদারীপুরের শিবচরে চব্বিশের জুলাই-আগস্ট ছাত্র হত্যা মামলার আসামিদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার কুতুবপুর বাজারে এই সভা হয়। সভায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়সভায় উপস্থিত ছিলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আজাহার হাওলাদার (যিনি সম্প্রতি গাড়ি পোড়ানো ও ছাত্র হত্যা মামলায় […]
রোনালদোর ক্লাব আল-নাসর আর্থিক সংকটে, ৮০০ মিলিয়ন রিয়ালের বেশি ঋণে স্থবির দলবদল

ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল-নাসর বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে। চলতি গ্রীষ্মকালীন দলবদল মৌসুমে এখন পর্যন্ত নতুন কোনো খেলোয়াড় দলে ভেড়াতে পারেনি সৌদি আরবের ক্লাবটি। এর প্রধান কারণ হিসেবে সামনে এসেছে বিপুল ঋণের বোঝা, যা ক্লাবটির স্বাভাবিক ট্রান্সফার কার্যক্রমকে কার্যত স্থবির করে দিয়েছে। সৌদি দৈনিক আররিয়াদিয়াহ-এর প্রতিবেদনে বলা হয়েছে, আল-নাসরের মোট ঋণের পরিমাণ বর্তমানে ৮০০ মিলিয়ন […]
এইচএসসি রসায়ন দ্বিতীয়পত্রেও প্রশ্নে একাধিক ভুলের অভিযোগ, বিভ্রান্তিতে পরীক্ষার্থীরা

পদার্থে দুটি ভুলের পর এবার রসায়ন পরীক্ষায় ৮ সৃজনশীলের অর্ধেকেই ভুলের অভিযোগ !চলতি এইচএসসি ও সমমান পরীক্ষায় আবারও প্রশ্নপত্রে ভুলের অভিযোগ উঠেছে। বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত রসায়ন দ্বিতীয়পত্র পরীক্ষায় সৃজনশীল ও বহুনির্বাচনী উভয় অংশেই একাধিক ত্রুটি রয়েছে বলে জানিয়েছেন শিক্ষক ও পরীক্ষার্থীরা।তাদের দাবি, প্রশ্নপত্রের এসব ভুলের কারণে শিক্ষার্থীরা বিভ্রান্তিতে পড়েছে এবং বাড়তি মানসিক চাপের মুখে […]
চা খাতকে কৃষিপণ্য হিসেবে স্বীকৃতির সুপারিশ, সংস্কারে ৫৯ দফা প্রস্তাব টাস্কফোর্সের

ঢাকা: দেশের চা খাতকে শিল্পের পরিবর্তে কৃষি খাত হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করেছে সরকারের গঠিত উচ্চপর্যায়ের বিশেষ টাস্কফোর্স। একই সঙ্গে ভ্যাট ও কর কমানো, স্বল্পসুদে কৃষিঋণের সুবিধা, বিশেষ সহায়তা তহবিল গঠন, রপ্তানি সম্প্রসারণ, পুনঃরোপণ কর্মসূচি এবং শ্রমিক কল্যাণ নিশ্চিতসহ খাতটির উন্নয়নে একগুচ্ছ সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান চা […]