দুই দফা সংস্কারেও টেকেনি ত্রিশাল-পোড়াবাড়ী সড়ক, খানাখন্দে দুর্ভোগ চরমে

ময়মনসিংহের ত্রিশাল-পোড়াবাড়ী সড়কটি অল্প সময়ের ব্যবধানে দুই দফা সংস্কার হলেও স্থায়ী সমাধান মেলেনি। ভুক্তভোগীদের অভিযোগ, নিম্নমানের কাজের কারণে সংস্কারের কিছুদিন পরই সড়কে আবারও সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। বর্তমানে সড়কের বেশকয়েকটি স্থানে গভীর গর্ত ও ভাঙাচোরা অংশের কারণে যানবাহন চলাচল প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। এ সড়কে ত্রিশাল, ফুলবাড়িয়া ও টাঙ্গাইলের ঘাঁটাইল এলাকার মানুষ চলাচল করে। […]
ময়মনসিংহে ছয়তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ময়মনসিংহ অফিসময়মনসিংহ নগরীর কলেজ রোড এলাকায় এইচএসসি পরীক্ষা শুরুর প্রায় চার ঘণ্টা আগে ছয়তলা ভবনের ছাদ লাফিয়ে তিশা সরকার (১৮) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) ভোর ৬টার দিকে নগরীর কাচিঝুলী মসজিদ রোড এলাকার নাসা টাওয়ারে এ ঘটনা ঘটে। নিহত তিশা সরকার ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা […]
সরকারের একাধিক পদক্ষেপে সংকট কাটিয়ে স্বাভাবিকতার পথে ইসলামী ব্যাংক, বাড়ছে গ্রাহকের আস্থা

দেশের বৃহৎ বেসরকারি ব্যাংকগুলোর অন্যতম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কয়েক সপ্তাহ আগেও তীব্র আস্থা ও তারল্য সংকটের মুখে পড়েছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, ব্যাংকটির ইস্যু করা পে-অর্ডার অনেক ব্যাংক গ্রহণ করছিল না। আন্তঃব্যাংক লেনদেনের অন্যতম মাধ্যম আরটিজিএস কার্যত অকার্যকর হয়ে পড়ে এবং বহু গ্রাহক প্রয়োজন অনুযায়ী নিজেদের আমানতের অর্থ তুলতে পারছিলেন না। অনেক শাখায় […]
৮৫ মিনিটেও দুই গোলে এগিয়ে ছিল সেনেগাল, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জিতল বেলজিয়াম

বিশ্বকাপের শেষ ষোলোতে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়েও শেষ পর্যন্ত হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো সেনেগালকে। ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে ছিল আফ্রিকার অদম্য সিংহরা। তখন শেষ আটে ওঠা অনেকটাই নিশ্চিত বলেই মনে হচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে নাটকীয়ভাবে বদলে যায় ম্যাচের চিত্র। মাত্র তিন মিনিটের ব্যবধানে টানা দুই গোল করে সমতায় ফেরে বেলজিয়াম। আকস্মিক […]
৭৪ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও স্বপ্নভঙ্গ, হ্যারি কেইনের জোড়া গোলে শেষ ষোলোতে ইংল্যান্ড

বিশ্বকাপের শেষ ৩২-এর মঞ্চে বড় চমকের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল ডি আর কঙ্গো। ম্যাচের সপ্তম মিনিটে গোল করে এগিয়ে যাওয়ার পর ৭৪ মিনিট পর্যন্ত সেই লিড ধরে রেখেছিল আফ্রিকার দলটি। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞতা, ধৈর্য ও তারকা ফুটবলার হ্যারি কেইনের নৈপুণ্যে নাটকীয় প্রত্যাবর্তন করে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল […]
রোটারি ক্লাব অব ময়মনসিংহের সভাপতি হলেন মুনসুর আলম চন্দন (পিএইচএফ)

ময়মনসিংহ প্রতিনিধি: প্রান্ত স্পেশালাইজড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, বিশিষ্ট স্বাস্থ্যসেবা উদ্যোক্তা ও সমাজসেবক মুনসুর আলম চন্দন (পিএইচএফ) ২০২৬–২০২৭ রোটারি বর্ষে রোটারি ক্লাব অব ময়মনসিংহের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা খাতে দক্ষ নেতৃত্ব, আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং মানবকল্যাণে […]