🏠︎ » সারাদেশ » ময়মনসিংহ » রোটারি ক্লাব অব ময়মনসিংহের সভাপতি হলেন মুনসুর আলম চন্দন (পিএইচএফ)

রোটারি ক্লাব অব ময়মনসিংহের সভাপতি হলেন মুনসুর আলম চন্দন (পিএইচএফ)

রোটারি ক্লাব অব ময়মনসিংহের সভাপতি হলেন মুনসুর আলম চন্দন (পিএইচএফ)

ময়মনসিংহ প্রতিনিধি: প্রান্ত স্পেশালাইজড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, বিশিষ্ট স্বাস্থ্যসেবা উদ্যোক্তা ও সমাজসেবক মুনসুর আলম চন্দন (পিএইচএফ) ২০২৬–২০২৭ রোটারি বর্ষে রোটারি ক্লাব অব ময়মনসিংহের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা খাতে দক্ষ নেতৃত্ব, আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং মানবকল্যাণে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে মুনসুর আলম চন্দন ময়মনসিংহ অঞ্চলে একজন সুপরিচিত স্বাস্থ্যসেবা উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর নেতৃত্বে প্রান্ত স্পেশালাইজড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার আধুনিক রোগ নির্ণয়, উন্নত চিকিৎসা সুবিধা এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

মুনসুর আলম চন্দন সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছে জিএম-৯১, ফ্রেন্ডস ৯১ ফাউন্ডেশন, মুক্তাগাছা একানব্বই সংসদ, অনলাইন কমিউনিকেশন সোসাইটি-সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বন্ধু সংগঠন। সংগঠনগুলোর নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে রোটারির সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সমাজকল্যাণমূলক উদ্যোগ নতুন মাত্রা লাভ করবে।

রোটারি ক্লাব অব ময়মনসিংহের সভাপতি হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছেন ক্লাবের সদস্য, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁদের প্রত্যাশা, তাঁর অভিজ্ঞ নেতৃত্বে ক্লাবের শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ, মাতৃ ও শিশুকল্যাণ, যুব উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং মানবিক সহায়তামূলক কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর হবে।

সংশ্লিষ্টদের মতে, নেতৃত্বের অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং সমাজসেবায় তাঁর আন্তরিকতা রোটারি ক্লাব অব ময়মনসিংহকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানবতার কল্যাণে রোটারির মূল দর্শন ‘Service Above Self’ (নিজের ঊর্ধ্বে সেবা) বাস্তবায়নে তাঁর নেতৃত্বে ক্লাবটি আরও জনমুখী ও সেবাধর্মী ভূমিকা পালন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ