🏠︎ » সারাদেশ » ময়মনসিংহ » ময়মনসিংহে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে দুপুরের খাবার বিতরণ

ময়মনসিংহে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে দুপুরের খাবার বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধি: নগর পরিচ্ছন্ন রাখতে প্রতিদিন দায়িত্ব পালন করা ময়মনসিংহ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে নগরীর টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের উদ্যোগে কর্মসূচিটির আয়োজন করা হয়।

নগরকে পরিচ্ছন্ন, সুন্দর ও বসবাসের উপযোগী রাখতে পরিচ্ছন্নতা কর্মীরা প্রতিদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের প্রতি সম্মান ও আন্তরিকতার বহিঃপ্রকাশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

কর্মসূচিতে পরিচ্ছন্নতা কর্মীদের হাতে দুপুরের খাবার তুলে দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে নগর পরিচ্ছন্নতায় তাদের অবদানের প্রতি সম্মান জানানোর পাশাপাশি কর্মীদের সঙ্গে সিটি করপোরেশনের আন্তরিক সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ