🏠︎ » শিক্ষা » পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী

পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী

নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার কাজের অগ্রগতি ও গুণগত মান সরেজমিনে দেখতে রাজধানীর ছয়টি ছাপাখানা পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন। কোনো পূর্বঘোষণা ছাড়াই রাত ১২টার পর আকস্মিকভাবে এসব ছাপাখানায় যান তিনি।

পরিদর্শন করা ছাপাখানাগুলো হলো—মৌসুমী অফসেট প্রেস, ফায়িজা প্রিন্টিং প্রেস, শৈলী প্রিন্টার্স, বর্ণশিখা অফসেট প্রিন্টার্স, সোনালী ওয়েব প্রিন্টার্স ও ন্যাশনাল প্রিন্টার্স।

পরিদর্শনের সময় মন্ত্রী পাঠ্যবই ছাপার কাজের বাস্তব পরিস্থিতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তিনি বইয়ের ছাপার মান, কাগজের গুণগত মান এবং সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।

নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে মানসম্মত পাঠ্যবই পৌঁছে দিতে নির্ধারিত মান বজায় রেখে দ্রুত ছাপার কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে পাঠ্যবইয়ের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ