দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন, সন্ত্রাস, মাদক, অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধ দমনে প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। পেশাদারিত্ব, আধুনিক প্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা নজরদারি এবং জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে র্যাব দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। মাদকের ভয়াবহ বিস্তার রোধে র্যাব-১৫, কক্সবাজার নিয়মিতভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি বৃদ্ধি এবং বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর সদরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কক্সবাজারের সমিতিপাড়ায় সংঘাতের ঘটনায় সেলুনকর্মী কিশোর সুকান্ত (১৫) হত্যা মামলার ৪নং এজাহারনামীয় পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গত ২৬ জুলাই ২০২৬ খ্রি. তারিখ রাত আনুমানিক ২০:৫০ ঘটিকায় কক্সবাজার সদর থানাধীন বাস টার্মিনাল এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বাপ্পি (২০)। সে কক্সবাজার জেলার সদর থানাধীন পৌরসভার ১নং ওয়ার্ডের অন সমিতিপাড়ার (বাগান পাড়া) বাসিন্দা মঞ্জুর আলমের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৫ জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দাভিত্তিক অভিযান অব্যাহত রাখবে।