🏠︎ » জাতীয় » হাসনাতদের জীবনযাপন নিয়ে হামিমের প্রশ্ন, ‘সাইকেল থেকে প্রাডো গাড়িতে’

হাসনাতদের জীবনযাপন নিয়ে হামিমের প্রশ্ন, ‘সাইকেল থেকে প্রাডো গাড়িতে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ ও তার সহকর্মীদের জীবনযাপন নিয়ে প্রশ্ন তুলেছেন ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। তাদের বিরুদ্ধে ‘নতুন ধান্দা’র অভিযোগ তুলে তিনি দাবি করেছেন, গণঅভ্যুত্থানের পর তাদের জীবনযাপনে ব্যাপক পরিবর্তন এসেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন হামিম।

পোস্টে তিনি অভিযোগ করেন, হাসনাত আবদুল্লাহরা এবার ‘ভিক্ষাবৃত্তি’র কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন। এর আগে বন্যার অনুদানের অর্থ নিয়েও তিনি অভিযোগ তুলেছেন।

হামিম আরও দাবি করেন, গণঅভ্যুত্থানের আগে যাদের পায়ে সাধারণ স্যান্ডেল দেখা যেত, পরে তাদের পায়ে দামি ব্র্যান্ডের জুতা এবং হাতে আইফোন প্রো ম্যাক্স দেখা যাচ্ছে। একইভাবে ক্যাম্পাসে বাইসাইকেলে চলাচল করলেও ৫ আগস্টের পর তাদের প্রাডো গাড়িতে চলাচল করতে দেখা গেছে বলে দাবি করেন তিনি।

এ ছাড়া তিনি সাধারণ মানুষকে তাদের ‘ভিক্ষা কর্মসূচিতে’ অর্থ না দেওয়ার আহ্বান জানান। তার দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অর্জিত কথিত ‘কালো টাকা’ সাদা করার উদ্দেশ্যেই এ ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে।

তবে হামিমের এসব অভিযোগের পক্ষে পোস্টে কোনো নথি বা প্রমাণ উপস্থাপন করা হয়নি। হাসনাত আবদুল্লাহ বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে এ অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ