🏠︎ » জাতীয় » ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ : ভারপ্রাপ্ত স্পিকার

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ : ভারপ্রাপ্ত স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্রে ফ্যাসিস্টমুক্ত করতে হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬ একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ।

রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬ উপলক্ষে ভারপ্রাপ্ত স্পিকারের সভাপতিত্বে মঙ্গলবার বাংলাদেশ জাতীয় সংসদের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় তিনি একথা বলেন।

সভায় বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মোঃ নূরুল ইসলাম, বিরোধীদলের চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম এবং হুইপবৃন্দ আলহাজ্ব মোঃ জি কে গউছ, রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. আখতারুজ্জামান মিয়া, এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান) অংশগ্রহণ করেন।

এই সভায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় সংসদের অধিবেশন কক্ষ ব্যবহার, যাবতীয় লজিস্টিক সাপোর্ট প্রদান এবং সংসদ-সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণ বিষয়ক সভার কার্যবিবরণী প্রয়োজনীয় সংশোধনসহ নিশ্চিত করা হয়।

এই বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে যাবতীয় লজিস্টিক সাপোর্ট এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার পরামর্শ প্রদান করা হয়।

বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট, বৃহস্পতিবার সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ এর ৩ ধারা অনুযায়ী উক্ত নির্বাচন পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশন।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভুঁইয়া, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ