🏠︎ » জাতীয় » নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন আহমেদ

নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন আহমেদ

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত হওয়ার পর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সরকারের উচ্চপর্যায়ের একটি পর্যালোচনা বৈঠকের পর মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর অংশ হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন এনে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তার নাম চূড়ান্ত হওয়ার পর তিনি মন্ত্রিসভার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ফলে এলজিআরডি মন্ত্রণালয়ে নতুন দায়িত্বশীল ব্যক্তি নিয়োগের প্রয়োজন দেখা দেয়।

সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের সূত্র জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রমে গতি বজায় রাখা এবং মন্ত্রণালয়গুলোর কাজের ধারাবাহিকতা নিশ্চিত করতেই এ দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, মন্ত্রণালয়গুলোর কার্যক্রম যাতে কোনো ধরনের বিঘ্ন ছাড়াই চলতে পারে এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে ধারাবাহিকতা বজায় থাকে, সে লক্ষ্যেই দ্রুত এই রদবদল করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ